কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্র যেতে চান, যা বলছেন পিটার হাস

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

বেশিরভাগ বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়ায় দেশটি ‘উচ্ছ্বসিত’ বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি জানান, মার্কিন সরকারের কাছে বাংলাদেশসহ যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগ পৌঁছে দেওয়া একটি ‘শীর্ষ অগ্রাধিকার’।

শুক্রবার (১৪ জুলাই) মার্কিন দূতাবাসে স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের জন্য ‘সুপার ফ্রাইডে’ নামে একটি বিশেষ ইভেন্টে এসব কথা বলেন তিনি।

পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানায়। যুগান্তকারী গবেষণায় সম্পৃক্ত হওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাজীবনকে সমৃদ্ধ করা প্রভৃতির মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।’

এ সময় শিক্ষার্থীরা জানায়, শিক্ষার জন্য তাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো খুবই আকর্ষণীয় মনে হয় এবং শিক্ষার্থী ভিসা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার জন্য তারা দূতাবাসের প্রচেষ্টার প্রশংসা করে।

দূতাবাসের কনস্যুলার কর্মীরা অ-অভিবাসী শিক্ষার্থী ভিসার জন্য আবেদনকারী ৫০০ জনেরও বেশি শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়েছেন।

২০২১-২২ শিক্ষাবর্ষে, ২০০টিরও বেশি দেশ থেকে ৯৮ লাখ ৪৮ হাজার ৫১৯ জন আন্তর্জাতিক শিক্ষার্থীর নাম মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নথিভুক্ত হয়েছে।

স্টুডেন্ট ভিসার সংখ্যার দিক থেকে ঢাকায় অবস্থিত দূতাবাস বর্তমানে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের মধ্যে বিশ্বে সপ্তম স্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ২০১০-১১ শিক্ষাবর্ষে ২ হাজার ৮০০ থেকে বেড়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ১০ হাজার ৫৯৭-এ উন্নীত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১০

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১১

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১২

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৩

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১৪

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৫

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৬

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৭

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৮

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৯

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

২০
X