কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় বিআরটিসির টিকিট বিক্রি শুরু

বিআরটিসি বাস। ছবি : সংগৃহীত
বিআরটিসি বাস। ছবি : সংগৃহীত

ঈদযাত্রায় টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থাটি মঙ্গলবার (২ এপ্রিল) থেকে টিকিট বিক্রি শুরু করে। এসব টিকিট বিক্রি চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

বিআরটিএ সূত্রে জানা যায়, বিভিন্ন কাউন্টার থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সিটি সার্ভিসের জন্য সীমিতসংখ্যক বাস রেখে বাকিগুলো ঈদযাত্রায় নামানোর পরিকল্পনা করা হয়েছে। আর ভাড়া নেওয়া হবে সরকার নির্ধারিত হারে।

এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যান তাজুল ইসলাম বলেছেন, ঈদে বাড়তি ভাড়া নেওয়া ঠেকাতে, মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। ঈদযাত্রা উপলক্ষে আগে থেকেই এ নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে ৫ এপ্রিল শুরু হবে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

যে সব ডিপোতে টিকিট পাওয়া যাবে:

মতিঝিল ডিপো: রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও লালমনিরহাট।

কল্যাণপুর ডিপো: আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ ও বরিশাল।

গাবতলী ডিপো: রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ ও পাটুরিয়া।

জোয়ার সাহারা ডিপো: রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল ও বগুড়া।

মিরপুর ডিপো: রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া ও ময়মনসিংহ।

মোহাম্মদপুর ডিপো: রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল ও গোপালগঞ্জ।

গাজীপুর ডিপো: ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম।

যাত্রাবাড়ী ডিপো: রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর ও বরিশাল।

নারায়ণগঞ্জ ডিপো: রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী ও ভাঙ্গা।

কুমিল্লা ডিপো: সিলেট ও সুনামগঞ্জ।

নরসিংদী ডিপো: স্বরূপকাঠী (পিরোজপুর), রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও বগুড়া।

সিলেট ডিপো: ময়মনসিংহ, রংপুর ও লক্ষ্মীপুর।

দিনাজপুর ডিপো: ঢাকা।

সোনাপুর (নোয়াখালী) ডিপো: রংপুর, বরিশাল ও ময়মনসিংহ।

বগুড়া ডিপো: যশোর, রংপুর ও বরিশাল।

রংপুর ডিপো: পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, নারায়ণগঞ্জ ও পিরোজপুর।

খুলনা ডিপো: রংপুর, কিশোরগঞ্জ ও ঢাকা।

পাবনা ডিপো: গাজীপুর, কুষ্টিয়া ও ঢাকা।

ময়মনসিংহ ডিপো: গাইবান্ধার সুন্দরগঞ্জ, ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট ও ঢাকা।

চট্টগ্রাম ডিপো: রংপুর, বরিশাল ও ভোলা।

টুঙ্গিপাড়া ডিপো: ঢাকা, চিলমারী ও পাটগাতী।

বরিশাল ডিপো: ঢাকা, রংপুর ও কুয়াকাটা।

বিআরটিসি জানিয়েছে, ঈদের সময় যাত্রীরা চাইলে তাদের বাস রিজার্ভ করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X