কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

রেলের আয় দেড় কোটি, ওয়েবসাইট ঠিকাদারের পকেটে ৮০ কোটি

ঈদে ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। ছবি : সংগৃহীত
ঈদে ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। ছবি : সংগৃহীত

ইদুল ফিতর উপলক্ষে গত ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশে রেলওয়ে। এরমধ্যে প্রথম ছয় দিনে গত শুক্রবার (২৯ মার্চ) ওয়েবসাইট ও অ্যাপে সর্বোচ্চ হিট করেছেন টিকিট প্রত্যাশীরা।

জানা গেছে, এ দিন ঢাকা থেকে ৩৩ হাজার ৫০০টি অগ্রিম টিকিট বিক্রি রেলওয়ে কর্তৃপক্ষ। বিক্রির প্রথম ৩০ মিনিটেই অনলাইন ও অ্যাপে টিকিটের জন্য ২ কোটি ৭২ লাখ বার হিট করেছেন গ্রাহকরা। আর সারাদিনে চার কোটি ছাড়িয়েছে। এতে গ্রাহকদের ৪০ থেকে ৮০ কোটি টাকা লোকসান হয়েছে।

এ দিন গ্রাহকদের টিকিটিপ্রতি ন্যূনতম ১০ টাকা খরচ হয়েছে। তবে এ খরচের পরও টিকিট পাননি ৯৯ শতাংশ গ্রাহক। সে হিসাবে দিনটিতে টিকিটি কাটতে গ্রাহকদের অন্তত ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। তবে গ্রাহকদের দাবি, তাদের প্রতিবার টিকিট কাটার চেষ্টার জন্য ২০ টাকা করে দিতে হয়েছে। এতে করে কেবল রেলের টিকিটের ওয়েবসাইটের নিয়ন্ত্রণকারী সংস্থার পকেটেই ঢুকেছে ৮০ কোটি টাকা।

হিসাব অনুসারে, টিকিটের মূল্য গড়ে ৫০০ টাকা ধরলে এ দিন রেলওয়ের আয় হয়েছে মাত্র এক কোটি ৬৭ লাখ টাকা। এছাড়া ৩৩ হাজার টিকিট যেসব গ্রাহক পেয়েছেন তাদের সার্ভিস চার্জ বাবাদ আরও অতিরিক্তি ২০ টাকা করে খরচ করতে হয়েছে।

শুক্রবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ১৫ হাজার ৮৯০টি টিকিট ছাড়া হয়। এর মাত্র ৩০ মিনিটের মাথায় ৯৫ শতাংশ টিকিট শেষ হয়ে যায়। এছাড়া এদিন দুপুর ২টায় ইদ স্পেশাল ট্রেনের টিকিটসহ মোট ১৬ হাজার ৬৯৬টি টিকিট ছাড়ে পূর্বাঞ্চল রেলওয়ে। তবে তখনও ৩০ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। এরপরও লাখো মানুষ অনলাইনে টিকিট কাটার জন্য হিট করতে থাকেন।

বিশেষজ্ঞরা জনগণের টাকা লোকসান ও সরকারি আয় কমার কারণ হিসেবে টিকিট বিক্রির পুরো বিষয়টি বেসরকারি খাতে দেওয়াকে দুষছেন। তারা বলছেন, রেলওয়ের সক্ষমতা থাকা সত্বেও টিকিটি বিক্রির প্রক্রিয়াকে বেসরকারি খাতে দেওয়া হয়েছে। এতে করে রাজস্ব আয় ব্যক্তির পকেটে যাচ্ছে। এছাড়া গ্রাহকেরও লোকসান হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X