কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ১১:৩৩ এএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের সেবা নিশ্চিত করুন, ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী

তেজগাঁও কার্যালয়ে শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
তেজগাঁও কার্যালয়ে শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে ভোটের কোনো চিন্তা থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে হবে। তাহলে ভবিষ্যতে ভোটের কোনো চিন্তা থাকবে না। মানুষ আপনাদের ওপর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জাতির পিতা প্রথমে ইউনিয়ন পর্যায়ে দশ শয্যার হাসপাতাল তৈরি করার ব্যবস্থা নিয়েছিলেন। যদিও তিনি সম্পন্ন করতে পারেননি। আমি সরকারে আসার পর কমিউনিটি ক্লিনিক করলাম।

তিনি বলেন, আপনারা জনপ্রতিনিধি হিসেবে এসব স্বাস্থ্যকেন্দ্রের দিকে নজর দেবেন যেন স্বাস্থ্যকেন্দ্রগুলো সঠিকভাবে চলে। মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে কি না, তা নিশ্চিত করুন।

এর আগে প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক (টিটু) ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা।

এ সময় শপথ নেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান। এ ছাড়া স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন ময়মনসিংহ সিটির ৪৪ জন কাউন্সিলর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X