কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ১০:৪১ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

দুই দিনের সফরে ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। ছবি : সংগৃহীত
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। ছবি : সংগৃহীত

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এটি দেশটির মন্ত্রীপর্যায়ের কোনো ব্যক্তির প্রথম বাংলাদেশ সফর বলে জানা গেছে।

রোববার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা পৌঁছান মাউরো ভিয়েরা। এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

জানা গেছে, সফরের শুরুতে ধানমন্ডির ৩২ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন মাউরো ভিয়েরা। দুপুরে বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এবং বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এরপরে দুই মন্ত্রীই অংশ নেবেন সংবাদ সম্মেলনে। এই সফরে দুই দেশের মধ্যে ক্রীড়া সংক্রান্ত সমঝোতার কথা নিশ্চিতভাবে জানা যাবে।

পরের দিন সোমবার সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এ ছাড়া স্কয়ার ও বেক্সিমকো ওষুধশিল্প কারখানা পরিদর্শন করবেন তিনি।

এ ছাড়াও ওই দিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটি বক্তৃতায় অংশ নেবেন। এরপর রাতে ঢাকা ছাড়বেন মাউরো ভিয়েরা।

গত বুধবার এ সফরের কথা সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তার সফরে ব্রাজিলের সঙ্গে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করবে বাংলাদেশ।

ড. হাছান জানান, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বড় প্রতিনিধিদল নিয়ে আসবেন এবং এ সফরে তাদের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে আরও শক্তিশালী হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১০

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১১

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১২

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৩

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৪

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৫

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৬

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৭

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৮

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৯

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

২০
X