মাইদুর রহমান রুবেল
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০২:৫১ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় হাজার কোটি টাকা বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের

ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড়। পুরোনো ছবি
ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড়। পুরোনো ছবি

গ্রামে থাকা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইট-কাঠে মোড়া নগরী ছাড়তে শুরু করেছে কর্মজীবী মানুষ। বাস, ট্রেন, লঞ্চ- সবখানেই বাড়ি ফেরা মানুষের ভিড়। ঈদ সামনে রেখে গত কয়েকদিন ধরেই রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়ছে লাখো মানুষ। ফলে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী।

রাজধানী থেকে বের হওয়ার মুখগুলোতে যানজট থাকলেও দূরযাত্রায় এবার নেই দুর্ভোগের চিত্র। নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষের সংখ্যাটাও নেহায়েত কম নয়।

বিশেষজ্ঞরা বলছেন ১ কোটি বা তারও বেশি মানুষ এই ঈদে বাড়ি ফিরবে। আর সে সুযোগে অতিরিক্ত হাজার কোটি টাকা হাতিয়ে নেবে অসাধু পরিবহন ব্যবসায়ীরা।

প্রায় ২ কোটি মানুষের বাস করে ঢাকায়। দেশের ৫২ শতাংশ মানুষের কর্মসংস্থান এই জনপদে। চাকরি কিংবা ব্যবসার সুবাধে এ নগরীতে গ্রাম ছেড়ে প্রতিদিনই আসছে কর্মজীবী মানুষ। সঙ্গে শ্রমজীবী মানুষের সংখ্যাও কম নয় এই শহরে।

উৎসব আয়োজনে রাজধানীতে বসবাসরত মানুষগুলো ফিরে যায় গ্রামে থাকা প্রিয়জনের কাছে। তারমধ্যে সবচে বেশি মানুষ ঢাকা ছেড়ে যায় দুই ঈদে। আর একসঙ্গে বেশি মানুষ ঢাকা ছাড়ার সুযোগ নেন পরিবহন ব্যবসায়ীরা। সংকটের সুযোগে বাড়িয়ে দেন ভাড়া। পথে পথে থাকে ভোগান্তি। ঝক্কি ঝামেলা আর ভাড়া বৃদ্ধি যাই হোক, যেতে হবে বাড়ি। প্রিয় মুখের হাসির কাছে এসব কষ্ট নস্যি।

ঈদ উৎযাপনে শুধু ঢাকা ছাড়বে ১ কোটির বেশি মানুষ। আর ঢাকার আশপাশ থেকে আরও প্রায় অর্ধকোটি মানুষ ফিরে বাড়ি। এ ছাড়া ঈদ করতে এক জেলা থেকে অন্যজেলায় যাতায়াত করে অন্তত ৫ কোটি মানুষ।

গণপরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামান মনে করেন, কাজের প্রয়োজনে রাজধানীতে বসবাস করা মানুষের মধ্য থেকে ঈদে বাড়ি ফিরবে ১ কোটি ৩০ লাখ মানুষ। তবে দুর্ভোগ পিছু ছাড়ে না ঘরমুখো মানুষের। তার মতে প্রতিদিন গড়ে ৪০ লাখ মানুষ ঢাকা ছাড়ছে। যাত্রী কল্যাণ সমিতি ধারণা করছে এবছর ঈদে ঘরে ফেরা মানুষের পকেট থেকে অসাধু পরিবহন বাবসায়ীরা বের করে নেবেন ৮৮২ কোটি টাকা। তবে সারা দেশে এই অঙ্ক ছাড়িয়ে যাবে হাজার কোটি টাকারও বেশি।

বিপুলসংখ্যক ঈদযাত্রীর মধ্যে ৬০ শতাংশ মানুষ সড়ক পথে আর অবশিষ্ট ৪০ শতাংশ মানুষ নৌ ও রেলপথে ঢাকা ছাড়বে। এ ছাড়া আকাশ পথেও বাড়ি ফেরা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১০

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১১

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১২

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৫

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৬

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৮

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৯

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

২০
X