সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিমি যানজট, চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। ছবি : কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, মহাসড়কের কাঁচপুর (চিটাগাং রোড) থেকে মেঘনা ঘাট পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। কোথাও কোথাও যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় মঙ্গলবার গভীর রাতে মালবাহী একটি লরি বিকল হয়ে পড়লে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। এর ফলে রাত থেকেই যানজটের সৃষ্টি হয়, যা দুপুর পর্যন্ত স্থায়ী ছিল। দীর্ঘ এই যানজটে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। বিশেষ করে অসুস্থ রোগী, নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকে পড়ে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ যানজট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও চালকরা।

যানজটে আটকে পড়া যাত্রী মোসা. শিউলি আক্তার (৩৫) বলেন, ‘আমার ছোট বাচ্চাটা জ্বরে ভুগছে। হাসপাতালে নেওয়ার কথা ছিল, কিন্তু দুই ঘণ্টা ধরে গাড়ি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। বাচ্চার কষ্ট দেখে বুকটা ফেটে যাচ্ছে।’

বাসচালক মো. কামাল হোসেন বলেন, ‘রাত থেকেই গাড়ি চালাচ্ছি। সামনে-পেছনে শুধু গাড়ি আর গাড়ি। যাত্রীদের চাপ, আবার গাড়িও নড়ছে না। এতে আমাদেরও মানসিক চাপ বেড়ে যাচ্ছে।’

ট্রাকচালক আব্দুল মালেক বলেন, ‘মাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছি। সময়মতো পৌঁছাতে না পারলে বড় ক্ষতি হবে। কিন্তু এই যানজটে কিছুই করার নেই।’

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী বলেন, ‘গতরাতে মদনপুর এলাকায় একটি বড় লরি বিকল হয়েছিল। কিছুক্ষণ আগে সেটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। মূলত লরি বিকলের কারণেই যান চলাচল ধীরগতিতে হচ্ছিল। পুলিশ কাজ করছে, আশা করছি খুব দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১০

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৩

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৪

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৬

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৭

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৮

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

২০
X