কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনারোধে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

পুরোনো ছবি
পুরোনো ছবি

সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদারে সারাদেশে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্কেল অফিসের সহকারী পরিচালকরা (ইঞ্জি.) জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন। বিআরটিএর বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) ও উপপরিচালকদের (ইঞ্জি.) এ কার্যক্রম তদারকি করতে বলেছে সংস্থাটি।

বুধবার (১৭ এপ্রিল) বিআরটিএ সদর দপ্তরের পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে, অবৈধ নসিমন-করিমন, থ্রি-হুইলার, ফিটনেসবিহীন মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল সড়ক মহাসড়কে চলাচল, মোটরযানের অতিরিক্ত গতি এবং মালবাহী গাড়িতে যাত্রীবহন ইত্যাদি অনিয়মের কারণে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ট্রাফিক পুলিশের অভিযান জোরদার করার মাধ্যমে এসব অনিয়ম বন্ধ করে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব। এ লক্ষ্যে বিআরটিএর সার্কেল অফিসের সহকারী পরিচালকরা (ইঞ্জিনিয়ার) জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে পারেন।

এ অবস্থায়, সড়ক দুর্ঘটনা হ্রাস কল্পে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্কেল অফিসের সহকারী পরিচালকরা (ইঞ্জিনিয়ার) জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নিমিত্তে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X