কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৭ আসনের নির্বাচনে এক ঘণ্টায় ১৬ ভোট!

আবদুল হামিদ দর্জী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: সংগৃহীত
আবদুল হামিদ দর্জী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে এ আসনের মহাখালীর আবদুল হামিদ দর্জী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাত্র এক ঘণ্টায় ১৬টি ভোট পড়েছে।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে এ কেন্দ্রে ভোট শুরু হয়। কিন্তু সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত ভোটার তেমন দেখা যায়নি।

জানা গেছে, মহাখালীর আবদুল হামিদ দর্জী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ২৬ জন। অথচ কেন্দ্রটির এক নম্বর কক্ষে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে দুটি। দুই নম্বর কক্ষে ভোট পড়েছে চারটি। তিন নম্বর কক্ষে ভোট পড়েছে তিনটি। এছাড়া চার নম্বর কক্ষে ভোট পড়েছে মাত্র সাতটি।

এ ছাড়া দেখে গেছে, এ কেন্দ্রের পৃথক চারটি বুথে অলস সময় কাটাচ্ছেন এজেন্টরা। তবে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহম্মদ আলী আরাফাতের সমর্থকদের উপস্থিতি দেখা গেছে।

মহাখালীর আবদুল হামিদ দর্জী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুর্শীদ আলম খান সংবাদমাধ্যমকে বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করেন তিনি।

বর্তমান নির্বাচন কমিশন তার মেয়াদে অনুষ্ঠিত জাতীয় সংসদের উপনির্বাচনগুলো ইভিএমে করলেও ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হচ্ছে ব্যালটে। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ হচ্ছে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মো. তারিকুল ইসলাম।

প্রার্থীদের মধ্যে প্রচারে বেশি তৎপর ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোহম্মদ আলী আরাফাত, একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের সিকদার আনিসুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১০

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১২

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৩

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৪

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৫

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৬

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৭

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৮

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৯

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

২০
X