কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১১:৪৮ এএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

আরও তিন দিন বাড়ল ‘হিট অ্যালার্ট’

দেশে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। ছবি : সংগৃহীত
দেশে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে অতি তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে গত দুদিনের হিট অ্যাটাকে বেশ কয়েক জনের মৃত্যুও হয়েছে। এই অবস্থায় আবহাওয়া অধিদপ্তর, ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়ল।

সোমবার (২২ এপ্রিল) সকালে আগামী ৭২ ঘণ্টার জন্য নতুন সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, আজ সোমবার তাপমাত্রা খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আগামী দুদিন আবার তাপমাত্রা বাড়তে পারে। তাই হিট অ্যালার্ট আরও তিন দিন বাড়িয়ে দেওয়া হয়েছে।

এর আগে দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয় গত ১৯ এপ্রিল। গতকাল রোববার দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। কিন্তু তাপপ্রবাহের কারণে তা বন্ধ করে দেওয়া হয়।

এদিকে গতকাল রোববার (২১ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া পাবনার ঈশ্বরদীতে ৪২, রাজশাহীতে ৪১.৫, কুষ্টিয়ার কুমারখালীতে ৪০.৮, টাঙ্গাইলে ৪০.৪ এবং যশোরে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ অবস্থায় আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ সোমবার থেকে পরবর্তী ৩ দিন অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

সোমবার সকালে অপর এক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, বিরাজমান তাপপ্রবাহ আগামী পাঁচদিনেও উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X