কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:৪১ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ কেন্দ্রের সিসি ক্যামেরার ক্যাবল কেটে দিয়েছে : ইসি আহসান হাবিব খান

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি আহসান হাবিব খান। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি আহসান হাবিব খান। ছবি : সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় পাঁচটি কেন্দ্রের সিসি ক্যামেরার ক্যাবল দুষ্কৃতকারীরা কেটে দিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। ফুটেজ দেখে ইতোমধ্যে দুষ্কৃতকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এজন্য স্থানীয় পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে ইসি।

সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আহসান হাবিব।

আহসান হাবিব বলেন, ভান্ডারিয়ায় কিছু কিছু মিসক্রিয়েন্ট (দুষ্কৃতকারী) গতকাল রাতে সিসি ক্যামেরার ক্যাবল কেটে দিয়েছে। সকাল থেকে ডিসি, এসপি, গোয়েন্দা সংস্থা লাগিয়ে চেক করেছি এবং উপরের ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করেছি। এতে কিন্তু ভোটের অসুবিধা হচ্ছে না।

তিনি বলেন, আমরা গাজীপুরে চিন্তা করেছিলাম কাটাকাটি করবে। কিন্তু দেখলাম সেই কাটাটা ভান্ডারিয়ায় হলো। এটা আমরা খুঁজে বের করব। কে কখন কারা কীভাবে কোন পক্ষের হয়ে এ জিনিসগুলো করেছে। আমি নির্দিষ্টভাবে এসপিকে দায়িত্ব দিয়েছি। ডিবির কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছি। রাস্তায় অনেক ফুটেজ থাকে সিসি ক্যামেরা থাকে, কোনো কোনো বাসায় থাকে। এটা খুঁজে বের করার জন্য বলেছি। এ ছাড়া কোনো প্রকার আর কিছু হয়নি।

তিনি আরও বলেন, চার-পাঁচটা কেন্দ্রের সিসি ক্যামেরার ক্যাবল কাটা হয়েছে। তিনটা ঠিক করা হয়েছে। এটা এজন্য বললাম, সেই পাঁচটা কেন্দ্রে আমাদের পৃথক পাঁচজন পর্যবেক্ষক দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, দূর থেকে কাশবন ঘন লাগে। কাছে গেলে ফাঁকা ফাঁকা লাগে। আপনারাই (সাংবাদিকরা) কিন্তু আমাদের মুভমেন্ট-কর্মকাণ্ড কাছ থেকে দেখেছেন। আপনাদের কী মনে হয় আমাদের কী আন্তরিকতার ঘাটতি ছিল। আমরা চেষ্টা করে যাচ্ছি। ভোটার উপস্থিতি কম হতে পারে।

নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা চ্যালেঞ্জের মধ্যে বেনাপোল নির্বাচন করছি। সেখানে ১২ বছর ধরে নির্বাচন হচ্ছে না। অনেক মামলার মধ্য দিয়ে অবশেষে আল্লাহর রহমতে এখানে ভোট হচ্ছে। কী পরিমাণ ভোটার যে ওখানে হাজির হয়েছে এবং কী সুন্দর যে ভোট হচ্ছে সেটা আমরা সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ক্ষণে ক্ষণে সবার সঙ্গে কথা বলছি। ভালো ভোট হচ্ছে। ওইখানকার রিকোয়েস্টের ভিত্তিতেই কিন্তু আমরা ইভিএম ও সিসি ক্যামেরা দিয়েছিলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় একটি কেন্দ্রে সাংবাদিককে মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। এটার ব্যবস্থা নেওয়া হবে। নীতিমালায় বলা আছে সাংবাদিকরা কেন্দ্রে ঢুকে প্রিসাইডিং কর্মকর্তাকে অবগত করবেন। সাংবাদিকরা যেখানে খুশি সেখানে যেতে পারবেন, শুধু গোপন কক্ষ বাদে। কাজেই এটি অন্যায় হয়েছে। এর বিচার হওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X