কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দেশের মানুষ পরিবর্তন চায় : জিয়া পরিষদ

লন্ডনে জিয়া পরিষদের আলোচনা সভায় নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
লন্ডনে জিয়া পরিষদের আলোচনা সভায় নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

দেশের মানুষ আজ পরিবর্তন চায়। কারণ দেশ আজ এক অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা নাই, বাকস্বাধীনতা নাই, মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। রোববার রাতে জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বিএনপি ঘোষিত এক দফা দাবি আদায়ের লক্ষ্যে স্বদেশ-বিদেশে একযোগে আন্দোলনের অংশ হিসেবে পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করে যুক্তরাজ্য জিয়া পরিষদ।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী। তিনি বলেন, যারা অর্থনীতিকে ধ্বংস করেছে; শিক্ষা, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণ আর দেখতে চায় না।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. হাসনাত মোহাম্মদ হোসেন বলেন, আওয়ামী লীগ দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। সেজন্য দেশ আজ দেউলিয়া হওয়ার পথে।

তিনি বলেন, রাজনীতিতে পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাজীবীদের মাধ্যমে রাজনীতিবিদদের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরি হয়। বাংলাদেশের ৬৫ ভাগ ভোটার তরুণ। রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য, বিএনপির কেন্দ্র ঘোষিত এক দফা এক দাবি সম্পর্কে এই তরুণদের সচেতন করতে হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে যুক্তরাজ্য জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান পল্টু বলেন, ‘বিএনপির এক দফার কর্মসূচিকে আমরা স্বাগত জানাই। চীন, রাশিয়া, ভারত এই সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না। কারণ বাংলাদেশের জনগণ জেগে উঠেছে।’

কবি কাওছার মাহমুদ ও আহসান উদ্দিন মানিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জিয়া পরিষদের নেতা আইনজীবী মাহি আরমান রফিক, অধ্যাপক ইকবাল খান, ড. ফেরদৌসী বেগম, আইনজীবী সালাউদ্দিন খান মিঠু, সাংবাদিক মো. অহিদুজ্জামান, ইঞ্জিনিয়ার আবুল খায়ের সরকার, অধ্যাপক আব্দুল আহাদ, অধ্যাপক কমর উদ্দিন আহমেদ, ফিরোজ জামান, নূর হোসেন, আহসানুল আম্বিয়া শোভন, সাংবাদিক মোহাম্মাদ মাসুদুজ্জামান, বি এম ফারুক, কাঞ্চন সরকার, মোল্লা ফিরোজ আলম, মোস্তাক মুহাম্মদ শাওন, এসএম রায়হান বকস, শফিউল আলম, আনোয়ার হোসেন সবুজ, আশরাফুল আলম, মোহাম্মদ সাইফুদ্দিন, আমির হোসেন, এমদাদুর রহমান টিপু, দিনার আহমেদ, রফিকুল ইসলাম খান, খবির উদ্দিন, মুজিবুর রহমান ববি, মবিন ভূঁইয়া কাজল, বেলাল আহমেদ চৌধুরী ইরাক, সানি হাসান, কাজী হাসনাত হোসেন, আতাউর রহমান, হামিম ইসলাম, মকবুল হোসেন মুকুল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X