চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৩২ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

দুবাইয়ের হামরিয়াহ বন্দরের জেটিতে এমভি আবদুল্লাহ

জাহাজ এমভি আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
জাহাজ এমভি আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) আল হামরিয়াহ বন্দরের জেটিতে ভিড়েছে জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা ৩মিনিটে জাহাজটি জেটিতে ভেড়ানো হয়।

এ সময় আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা এবং জাহাজের মালিকপক্ষ এটিকে স্বাগত জানায়।

গত রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টা ৩মিনিটে আল হামরিয়াহ বন্দরে পৌঁছায় এমভি আবদুল্লাহ। এরপর জাহাজটি বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ ছিল।

কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এমভি আবদুল্লাহ রোববার দুবাই পৌঁছায়। সোমবার রাতে মালামাল খালাসের জন্য জাহাজটি হামরিয়াহ বন্দরের জেটিতে ভিড়েছে। এখন পর্যন্ত নাবিকদের ইচ্ছে অনুযায়ী দুজন বিমানযোগে বাংলাদেশে ফিরবে। এ ছাড়া বাকি ২১ নাবিক জাহাজেই ফিরবেন। তবে নাবিকরা চাইলে সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারেন।

কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম বলেন, জাহাজে থাকা কয়লা খালাসের পর অন্য মালামাল লোড করে এটি বাংলাদেশে ফিরবে।

৫৮ হাজার টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।

১২ মার্চ দুপুরে ভারত মহাসাগর থেকে জাহাজটি ও ২৩ নাবিককে জিম্মি করে সোমালি দস্যুরা। পরে জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। সেখানে জিম্মিকালীন মালিকপক্ষের তৎপরতায় সমঝোতা হয় জলদস্যুদের সঙ্গে।

একপর্যায়ে শনিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৩টা ৮মিনিটের দিকে এমভি আবদুল্লাহ থেকে দস্যুরা নেমে যায়। এর আগে একই দিন বিকেলে দস্যুরা তাদের দাবি অনুযায়ী মুক্তিপণ বুঝে নেন। একটি উড়োজাহাজে মুক্তিপণ বাবদ তিনটি ব্যাগভর্তি ডলার এমভি আবদুল্লাহর পাশে সাগরে ফেলা হয়।

স্পিড বোট দিয়ে দস্যুরা ব্যাগগুলো কুড়িয়ে নেন। দস্যুমুক্ত হয়ে শনিবার রাতেই সোমালিয়ার উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় এমভি আবদুল্লাহ।

এর আগে ২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ জাহান মণি। ওই সময় জাহাজের ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। পরে ১০০ দিনের চেষ্টায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তারা।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১০

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১১

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১২

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৩

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৪

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৫

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৬

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৭

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৮

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৯

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

২০
X