কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১০:৩৫ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিল সংগ্রহে ম্যারাথন

ম্যারাথনের টি-শার্ট ও মেডেল প্রদর্শন করছে কর্তৃপক্ষ। ছবি: কালবেলা
ম্যারাথনের টি-শার্ট ও মেডেল প্রদর্শন করছে কর্তৃপক্ষ। ছবি: কালবেলা

তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কথা প্রচারের উদ্দেশ্যে ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেবে ১ হাজার ৫০০ তরুণ তরুণী শিশু। যে কোনো ব্যক্তি প্রত্যেক রানারকে ৫ হাজার টাকা স্পন্সর করতে পারবেন। আর এই টাকা যাবে মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে।

ইন্সপায়ারিং বাংলাদেশের উদ্যোগে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সোমবার (১৭ জুলাই) সকাল ১১টায় রান ফর ফ্রিডম স্পনসর এ রানার ইন দ্য এইড অব শিরোনামে হাফ ম্যারাথনে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে স্থায়ী তহবিল গঠনে সহযোগিতা করুন এই আহ্বানে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অংশ নেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি এবং সদস্যসচিব সারা যাকের, জেড এস আর এম এর চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং ইন্সপায়ারিং বাংলাদেশের ফাউন্ডার ইমরান ফাহাদ।

প্রত্যেক রানারকে ৫ হাজার টাকা বা এরও বেশি অর্থ স্পন্সর করার আহ্বান জানান সারা যাকের।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য এখন প্রয়োজন স্থায়ী তহবিল। আমরা যখন থাকব না, ছোট তহবিলকে বড় করলে জনগণের এই জাদুঘর আরও বেগবান হবে। একাত্তরের পরবর্তী প্রজন্ম একাত্তরের আদর্শ, মূল্যবোধ নিয়ে বড় হবে।

ইন্সপায়ারিং বাংলাদেশ আগামী ২১ জুলাই সকাল ৫টা থেকে ১০টা পর্যন্ত হাফ ম্যারাথন করবে। রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে রামপুরা ব্রিজ-ওয়েস্ট ব্রি (এফডিসি)-কনর্কড পুলিশ প্লাজায় এসে ম্যারাথন শেষ হবে। তিনটি ক্যাটাগরিতে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে। প্রথম ক্যাটাগরিতে ১৫ কিলোমিটারে সাড়ে ৬০০ নারী-পুরুষ, দ্বিতীয় ক্যাটাগরিতে সাড়ে ৭ কিলোমিটার সাড়ে ৭০০ তরুণ-তরুণী এবং তৃতীয় ক্যাটাগরিতে ৫০০ কিলোমিটারের ২০০ শিশু অংশ নেবে।

ইন্সপায়ারিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেস রান ২০২৩ এর প্রধান সহযোগী হিসেবে রয়েছে জেড এস আর এম, ব্রিটিশ বাংলা ট্রাভেলস, টুরাগ এক্টিভ, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, পোলার আইসক্রিম, ড্যান কেক, নগদ, ইউনিলিভার, ফিটনেশন প্রে. লেস, ব্রুভানা, মি. নুডলস, নিউট্রিশন ডিপোর্ট, এস্টার ফার্মেসি, প্রাভা হেলথ, ইয়োগা চন্দ্রিমা, স্কলারশিপ ফর বাংলাদেশ, বিগ ভেঞ্চার ও ফারমাসি ইত্যাদি। হাফ ম্যারাথনকে স্পনসর করছে এই সংস্থাগুলো।

ইন্সপায়ারিং বাংলাদেশের ফাউন্ডার ইমরান ফাহাদের মতে, তরুণ প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের গল্প তুলে ধরা ও তাদের অনুপ্রাণিত করার লক্ষ্যেই এই উদ্যোগ।

সংবাদ সম্মেলনে ম্যারাথনের টি-শার্ট ও মেডেল প্রদর্শন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X