শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়াতে হাতিরঝিলে ম্যারাথন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো সাড়ে সাত কিলোমিটারের ম্যারাথন।

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে দেশের প্রথিতযশা এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ, এই বিষয়ের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন এই দৌড়ে। প্রায় এক হাজার অংশগ্রহণকারী পুরো হাতিরঝিল ঘুরে ম্যারাথন সম্পন্ন করেন।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা বলেন, ‘সাধারণ মানুষকে শারীরিক ব্যায়াম ও নিয়মিত হাঁটার বিষয়ে উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন। যাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হয়েছে, সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রতি বছরই ডায়াবেটিস দিবসে এ ধরনের সচেতনমূলক কর্মসূচি আয়োজন করা হবে।’

প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট এন্ডোক্রাইনোলজিস্ট অধ্যাপক ফারুক পাঠান বলেন, ‘ডায়াবেটিস রোগীই শুধু নয়, সুস্থ থাকতে হলে সবাইকে নিয়মিত হাঁটতে হবে। প্রতিদিন কিছুটা হাঁটাই পারে ডায়াবেটিসসহ অনেক অসংক্রামক রোগ প্রতিরোধ করতে।’

ম্যারাথন শেষে চিকিৎসক এবং সাধারণ - দুই ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানারআপদের পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া সব অংশগ্রহণকারীকে দেওয়া হয় মেডেল ও সার্টিফিকেট।

এই সচেতনতা কার্যক্রমে সহযোগিতা করেছে অপসোনিন ফার্মা এবং ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেছে আলট্রা ক্যাম্প রানার্স। অনুষ্ঠানে অংশ নেওয়া সবাই শারীরিক ব্যায়ামের গুরুত্ব ও ডায়াবেটিস প্রতিরোধে প্রতিদিন হাঁটার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে অনুপ্রাণিত হয়ে ফিরে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

১০

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

১১

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

১২

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১৩

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১৫

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৬

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৭

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৮

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

১৯

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

২০
X