কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৪, ১২:১১ এএম
আপডেট : ০১ মে ২০২৪, ১২:২০ এএম
অনলাইন সংস্করণ

১০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাইটেক পার্কের চুক্তি

১০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি : সৌজন্য
১০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি : সৌজন্য

দেশের বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক উদ্ভাবন ও স্টার্টআপ সংস্কৃতির বিকাশে ইউনিভার্সিটি ইনোভেশন হাব গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ)। এ জন্য ১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিএইচটিপিএর ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন (ডিড) প্রকল্প।

মঙ্গলবার (৩০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ডিড প্রকল্পের পরিচালক আবুল ফাতাহ মো. বালিগুর রহমান এবং নির্বাচিত ১০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বিএইচটিপিএ এর সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির ব্যবস্থা পরিচালক জি এস এম জাফরউল্লাহ।

এ সময় তিনি বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার চর্চা হচ্ছে। সেখানে গবেষণালব্ধ জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগাতে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্টার্টআপ হিসেবে গড়ে তুলতে ১০টি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব গড়ে তুলছি। এসব হাবে শিক্ষার্থীদের আইডিয়া বিকশিত করতে যাবতীয় সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, ইনোভেশন হাব স্থাপন করা বিশ্ববিদ্যালয়গুলো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X