কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১২:১৯ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গবেষণা প্রতিবেদন নিয়ে সমালোচনার মুখে আইএমইডি’র দুই কর্মকর্তাকে ওএসডি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি বিদ্যুৎ খাত নিয়ে প্রকাশিত এক গবেষণা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। সরকারের প্রকল্প মনিটরিং করার একমাত্র সংস্থা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) থেকে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদন নিয়ে সমালোচনার মুখে আইএমইডি’র দুই কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

‘বিদ্যুৎ সেক্টরভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতিবিষয়ক গবেষণা প্রতিবেদন’ নামের এ প্রতিবেদন নিয়ে জাতীয় দৈনিকগুলোতে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীও। সবশেষে গবেষণার সঙ্গে জড়িত দুই সরকারি কর্মকর্তাতে ১৭ জুলাই ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আইএমইডির সেক্টরের মহাপরিচালকের দায়িত্বে থাকা এস এম হামিদুল হক (অতিরিক্ত সচিব) এবং একই সেক্টরের পরিচালকের দায়িত্বে থাকা মোহাম্মদ মাহিদুর রহমানকে (উপসচিব) জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করার জন্য নির্দেশক্রমে অবমুক্ত করা হলো।

এর আগে গবেষণা প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচনার মুখে এ দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করেছিল আইএমইডি। সম্প্রতি ব্যবসায়ীদের সম্মেলনে প্রধানমন্ত্রী বিষয়টি উল্লেখ করে সরকারি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একনেক সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, প্রতিবেদনটিতে ক্যাপাসিটি চার্জকে ‘লুটেরা মডেল’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। এ খাতের দায়মুক্তি আইনেরও সমালোচনা করা হয় প্রতিবেদনে। পরে অবশ্য এসব মন্তব্যকে প্রতিবেদনের অংশ নয় বরং পত্রিকার অংশ ভুল করে প্রতিবেদনে যুক্ত করা হয়েছিল বলে উল্লেখ করেছিল আইএমইডি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X