কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলা অব্যাহত রাখায় শান্তি পরিষদের নিন্দা

বাংলাদেশ শান্তি পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ শান্তি পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের হামাস যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পরও দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর ভারী বোমা হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ।

বৃহস্পতিবার (৯ মে) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোজাফফর হোসেন পল্টু এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান বলেন, ফিলিস্তিনের দেওয়া যুদ্ধ বিরতি প্রস্তাব অগ্রাহ্য করে ইসরায়েলি বাহিনীর এ হামলা ন্যাক্কারজনক। জেনেভা কনভেনশন এবং সব আন্তর্জাতিক রীতিনীতি পদদলিত করে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নিরীহ জনগণ এমনকি হাসপাতালে পর্যন্ত হামলা চালিয়েছে। এতে বহু হতাহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শান্তি পরিষদ এ হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বর্বরতায় সারা দুনিয়ার শান্তিকামী মানুষ চরমভাবে ক্ষুব্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশে এখন ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ শান্তি পরিষদের নেতারা মার্কিন মদদে ইসরায়েলি বাহিনীর এ হামলা বন্ধে দেশটির উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে অবিলম্বে বাস্তবে পরিণত করার জন্য শান্তি পরিষদের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X