কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৪, ০২:৪৬ পিএম
আপডেট : ১১ মে ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

তাপমাত্রা আবার বাড়বে কবে, জানাল আবহাওয়া অফিস

পুরোনো ছবি
পুরোনো ছবি

কদিন ধরেই বৃষ্টি হচ্ছে। যে ধারা অব্যাহত থাকবে আগামী ১৩ তারিখ পর্যন্ত। এরপর থেকেই বাড়বে তাপমাত্রা। যা তান থেকে চার দিন থাকবে। তবে ভাবনার কিছু নেই ১৯ মে থেকে সারা দেশে ফের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (১১ মে) আবহাওয়া অধিদপ্তর থেকে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, দিনে বৃষ্টি না হলেও রাতে হতে পারে বৃষ্টি। দেশজুড়ে এ অবস্থা আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। এরপর ১৪ থেকে ১৮ মে বৃষ্টি কমে কিছুটা তাপমাত্রা বাড়বে।

তাপমাত্রা বাড়লেও তা আগের মতো অসহনীয় গরমের অনুভূতি দেবে না বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

ওমর ফারুক বলেন, চলতি মাসের ১৯ তারিখ থেকে আবারও দেশজুড়ে শুরু হতে পারে ভারী বৃষ্টি।

এদিকে, আজ শনিবার সকালে রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫২ কিলোমিটার।

শনিবার দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১০

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১১

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১২

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৩

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৫

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৬

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৭

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১৮

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৯

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

২০
X