কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট এনআইডির আনুষ্ঠানিক উদ্বোধন ২৩ মে

‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্ট এনআইডি কার্ড রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে হস্তান্তর করে নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত
‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্ট এনআইডি কার্ড রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে হস্তান্তর করে নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র উদ্বোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ মে বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে।

সোমবার (১৩ মে) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৯ মে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন এনআইডি মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার।

এ প্রসঙ্গে এনআইডি মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার বলেন,

বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় পরিচয়পত্রের চিপের নিচে বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত একটি যুগোপযোগী ও যুগান্তকারী সিদ্ধান্ত। ইতোমধ্যে বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র মহামান্য রাষ্ট্রপতিকে পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিতে আগামী ২৩ মে একটি উদ্বোধনী অনুষ্ঠান করার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

প্রস্তুতিমূলক সভায় আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন, বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার সময় প্রত্যেককে একটি ক্রেস্ট দিতে পারলে তাদের সম্মান আরও বাড়িয়ে দেবে।

এর আগে (৭ মে) মঙ্গলবার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত ‘স্মার্ট এনআইডি’ কার্ড (জাতীয় পরিচয়পত্র) হস্তান্তর করে নির্বাচন কমিশন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, পরিচয়পত্র প্রদানকালে নির্বাচন কমিশনের সচিব কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এখন থেকে পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। রাষ্ট্রপ্রধান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এই নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগকে স্বাগত জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X