কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

টেকসই চামড়াশিল্প গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় সংলাপ

দেশের সম্ভাবনাময় চামড়াশিল্পকে এগিয়ে নিতে রাজধানীর তেজগাঁও চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি : কালবেলা
দেশের সম্ভাবনাময় চামড়াশিল্পকে এগিয়ে নিতে রাজধানীর তেজগাঁও চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি : কালবেলা

দেশের সম্ভাবনাময় চামড়াশিল্পকে এগিয়ে নিতে আগামী বৃহস্পতিবার জাতীয় সংলাপের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার (১৪ মে) রাজধানীর তেজগাঁও চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এই খাতকে এগিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় একযোগে কাজ করছে বেসরকারি সংস্থা সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। তাদের নেওয়া কর্মপরিকল্পনা বিস্তারিত জানাতে আগামী বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উচ্চপর্যায়ের জাতীয় সংলাপের আয়োজন করা হয়েছে।

সলিডার সুইসের তত্ত্বাবধানে বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ’ প্রকল্পে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। তিন বছর মেয়াদি এ প্রকল্পের ইতোমধ্যে এক বছর পূর্ণ হয়েছে। এ সময় এই প্রকল্পের অগ্রগতিসহ ভবিষ্যৎ পরিকল্পনা সংক্ষেপে তুলে ধরেন বক্তারা।

বৃহস্পতিবারের জাতীয় সংলাপের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডেলিগেশন অব ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার (প্রাইভেট সেক্টর, গ্রিন এনার্জি ট্রানজেশন অ্যান্ড সোশ্যাল প্রটেকশন) ইশরাত শবনম, সলিডার সুইসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ আমানউল্লাহ, বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। পরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।

বক্তারা জানান, বৃহস্পতিবারের ‘ন্যাশনাল হাইলেভেল ডায়ালগ ফর গ্রিনিং দ্য ট্যানারি অ্যান্ড লেদার সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক সংলাপ চামড়া খাতের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। সাভারে চামড়াশিল্প নগরীতে অতিরিক্ত বর্জ্য উৎপাদনজনিত পরিবেশ দূষণ নিরসন করার উপায়, চ্যালেঞ্জ ও কর্মকৌশল নিয়ে আলোচনা করা হবে।

ট্যানারি মালিকদের মধ্যে পরিবেশগত মান বজায় রাখার ব্যাপারে সচেতনতা সৃষ্টি হলে বাংলাদেশের চামড়া খাত বিশ্ববাজারে আরও বড় পরিসরে জায়গা করে নিতে পারে। এতে আরও অধিক শক্তিশালী, পরিচ্ছন্ন এবং মানসম্পন্ন চামড়া খাত গঠন করার পথ ত্বরান্বিত হবে বলে দাবি করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ তারিখের সংলাপে ঈদুল আজহার সময় চামড়াশিল্প নগরীতে ধারণক্ষমতার চেয়ে মাত্রাতিরিক্ত বর্জ্য শোধনের উপায় নিরূপণ এবং কর্মকৌশল প্রণয়নের বিষয় নিয়েও আলোচনা হবে।

জাতীয় সংলাপে উপস্থিত থাকবেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি, ট্যানারি মালিক, শ্রমিকনেতা, শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X