কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০২:৪৫ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন শিডিউলে চলবে মেট্রোরেল

যাত্রী চাহিদা বিবেচনা করে শিগগিরই মেট্রোরেলে আসছে নতুন শিডিউল। ছবি : সংগৃহীত
যাত্রী চাহিদা বিবেচনা করে শিগগিরই মেট্রোরেলে আসছে নতুন শিডিউল। ছবি : সংগৃহীত

যাত্রী চাহিদা বিবেচনা করে শিগগিরই মেট্রোরেলে আসছে নতুন শিডিউল। পরিবর্তিত শিডিউলে পিক আওয়ারে আট মিনিটের পরিবর্তে পাঁচ মিনিট পরপর ছাড়বে ট্রেন।

মেট্রোরেল প্রতি শুক্রবারও চালু রাখার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর হলেও ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলছেন, আপতত ছয় দিনই চলবে মেট্রোরেল। এখনই শুক্রবারে চালুর কোনো পরিকল্পনা নেই।

বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

এমন অবস্থায় যাত্রীরাও মনে করছেন, ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সময় কমিয়ে আনতে পারলে চাপ সামাল দেওয়া যাবে। যাত্রীদের ভোগান্তি আরও কমে যাবে।

যাত্রী চাপ সামলাতে এবার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে ডিএমটিসিএল। একটি ট্রেন থেকে অপর ট্রেন আসার সময় অর্থাৎ হেডওয়ে আট মিনিট থেকে পাঁচ মিনিটে নামিয়ে আনার কথা ভাবছেন তারা। সেক্ষেত্রে যাত্রী ওঠানামার ক্ষেত্রে দেওয়া হবে বাড়তি নজর।

মেট্রেরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, আমরা এখন কাজ করছি কীভাবে সময় কমিয়ে পিক আওয়ারে পাঁচ মিনিটে নিয়ে আসা যায়। ১৫ তারিখের পর আমাদের পুরো টিমের সামনে একটা প্রেজেন্টেশন হবে, বিদেশে যারা পাঁচ মিনিট পর পর ট্রেন চালিয়ে থাকে তাদের উদারহণগুলো তুলে ধরা হবে। সে বিষয়গুলো দেখে আমরা তা ঢাকায় বাস্তবায়ন করার চেষ্টা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X