কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিআরটিসির ২৯৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত

সোমবার (২০ মে) বিআরটিসির পরিচালনা পর্ষদের ২৯৮তম পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
সোমবার (২০ মে) বিআরটিসির পরিচালনা পর্ষদের ২৯৮তম পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনা পর্ষদের ২৯৮তম পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। সভায় সদস্য সচিব ও বিআরটিসির পরিচালক (প্রশাসন) এস এম কামরুজ্জামান বিগত পর্ষদ সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ তুলে ধরেন। বৈঠকে প্রতিষ্ঠানের উন্নয়নে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়।

উন্মুক্ত আলোচনায় বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় নিয়ে আসায় বিআরটিসি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

বক্তব্য রাখেন, রাজশাহী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর প্রমুখ।

বৈঠকে জানানো হয়, বর্তমানে বিআরটিসিতে প্রায় ৩৫০ জন দক্ষ কারিগর রয়েছে, যারা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে গাড়ি তৈরি করতে সক্ষম। এ ছাড়াও বিআরটিসির ২৬ প্রশিক্ষণ ইনস্টিটিউট/কেন্দ্রগুলোর মাধ্যমে একদিনে ৫-৬ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রয়েছে। ২০২১ এর পূর্বে নতুন গাড়ি আসা সত্ত্বেও ৬ কোটি ৩০ লাখ টাকা বেতন দেওয়া সম্ভব হয়নি। এখন পুরোনো গাড়ি দিয়ে প্রতি মাসে প্রায় ১২ কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে। বিআরটিসির এই উন্নয়ন ও অর্জনকে টেকসই করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X