আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০২:৫৯ পিএম
আপডেট : ২৬ মে ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত
আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বনানীর নিজ বাসায় ফিরেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার (২৬ মে) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক হাসপাতাল থেকে রিলিজ পান। এরপর বাসায় ফেরেন। তিনি এখন সুস্থ, তবে তার শারীরিক দুর্বলতা রয়েছে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী তিন থেকে চার দিন বিশ্রামে থাকবেন তিনি।

রোগ থেকে মুক্তি পাওয়ায় আইনমন্ত্রী মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। সেই সঙ্গে যারা তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন, রোগমুক্তির জন্য দোয়া করেছেন তাদের সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, আইনমন্ত্রী আনিসুল হক ইউরিনাল ইনফেকশন ও জ্বর নিয়ে গত বুধবার (২২ মে) মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। রিলিজ নেওয়ার আগ পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন। সম্পূর্ণ সুস্থতায় তিনি সবার দোয়া কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১০

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১১

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১২

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৩

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৪

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৫

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৬

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৮

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৯

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

২০
X