তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন : আনিসুল হক

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনিসুল হক। ছবি : কালবেলা
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনিসুল হক। ছবি : কালবেলা

কেন্দ্রীয় কৃষকদলের সহসাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে ভোট দিন।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজারে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, আমরা একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে হাওরাঞ্চলের মানুষের জীবন জীবিকা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের সুনির্দিষ্ট অঙ্গীকার রয়েছে। আমরা সেই ৩১ দফা বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়তে চাই।

তিনি আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনটি হাওরবেষ্টিত এলাকা। এখানে উন্নয়ন হবে মানুষের অংশগ্রহণে, সম্প্রীতির ভিত্তিতে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ই হবে জনগণের বিজয়। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের রাজনীতি প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পথসভায় বাদাঘাট ইউনিয়ন সদস্যসচিব নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X