কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৭:২৫ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ

মেট্রোরেলের লাইনে ভেঙে পড়েছে গাছের ডাল। ছবি : কালবেলা
মেট্রোরেলের লাইনে ভেঙে পড়েছে গাছের ডাল। ছবি : কালবেলা

ফের মেট্রোরেল চলাচলে বিপত্তি। সকালের পর বিকালেও বন্ধ রয়েছে ট্রেনটি। এতে অফিসফেরত যাত্রীরা বিপাকে পড়েছেন।

জানা গেছে, ঝড়ে মেট্রো লাইনে গাছের ডাল পড়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে কারওয়ান বাজার থেকে উত্তরা পর্যন্ত ট্রেন চলাচল করছে।

মতিঝিল রেলস্টেশনে আসা একাধিক যাত্রী টেলিফোনে কালবেলাকে জানিয়েছেন, এই স্টেশন থেকে যাত্রীদের উত্তরা যেতে কারওয়ান বাজার গিয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে ট্রেন কখন থেকে সচল হবে এ ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেল লাইনের ওপর গাছের ডাল পড়েছে। সোমবার (২৭ মে) বিকাল ৫টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। প্ল্যাটফর্মে ডিজিটাল সাইনবোর্ডে ‘জরুরি বাটন টেপা হয়েছিল’ লেখা থাকলেও প্ল্যাটফর্ম থেকে যাত্রীদের যান্ত্রিক ত্রুটির কারণে বিকল্প উপায়ে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

এর আগে, সকাল ৭টার পর মেট্রোরেল বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা পর মতিঝিলগামী অংশ চালু করা হলে আবার বন্ধ হয়। উভয় দিকের চলাচল সকাল ১০টার পর স্বাভাবিক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১০

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

১১

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

১২

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

১৩

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

১৪

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

১৫

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

১৬

দুই দিনের রিমান্ডে আলভী

১৭

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

১৮

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

১৯

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

২০
X