কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই : সিআইডি প্রধান 

সিআইডির ‘ক্যাপাসিটি বিল্ডিং ট্রেইনিং অন ইনভেস্টিগেশন টেকনিক অব হিউম্যান ট্রাফিকিং কেইসেস’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিআইডিপ্রধান মোহাম্মদ আলী মিয়া। ছবি : কালবেলা
সিআইডির ‘ক্যাপাসিটি বিল্ডিং ট্রেইনিং অন ইনভেস্টিগেশন টেকনিক অব হিউম্যান ট্রাফিকিং কেইসেস’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিআইডিপ্রধান মোহাম্মদ আলী মিয়া। ছবি : কালবেলা

মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

তিনি বলেন, মানবপাচার সংক্রান্ত প্রচলিত আইন সম্পর্কে সকলের ধারণা থাকতে হবে। এছাড়া যারা বিদেশ গমনে ইচ্ছুক তাদের সংশ্লিষ্ট দেশের ওয়ার্ক পারমিট, ভিসা প্রসেসিং এ জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং ভিসাসহ গমনাগমন সংক্রান্ত আনুষঙ্গিক কাগজপত্র সম্পর্কে জানতে হবে।

সোমবার (২৭ মে) সিআইডির ডিটেক্টিভ ট্রেনিং স্কুলে দুদিনের ‘ক্যাপাসিটি বিল্ডিং ট্রেইনিং অন ইনভেস্টিগেশন টেকনিক অব হিউম্যান ট্রাফিকিং কেইসেস’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানবপাচারে সংক্রান্ত দ্রুত বিচার ও সমস্যার সমাধান পেতে সিআইডির মানবপাচার সেলে যোগাযোগ করার আহ্বান জানান সংস্থাটির প্রধান। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্রুত অপরাধীদের শাস্তি এবং সাক্ষীদের নিয়মিত কোর্টে হাজির করার জন্য সিআইডি হেডকোয়ার্টারে একটি ‘মানবপাচার সেল’ গঠন করা হয়েছে। উক্ত সেলমানব পাচারের শিকার ভিকটিম সাপোর্ট, মানবপাচার সংক্রান্তে প্রয়োজনীয় ক্ষেত্রে মামলা রুজু করার ব্যবস্থাগ্রহণ, মামলা অধিগ্রহণ, তদন্ত ও তদারকি, গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক নিয়মিত অভিযান পরিচালনা করছে। আপনারা যে কোনো ধরনের মানবপাচার বা প্রতারক কর্তৃক প্রতারিত হলে অথবা সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে আমাদের সেলে জানাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডিশনাল ডিআইজি কমান্ড্যান্ট (ডিটিএস) হাসিব আজিজ। প্রশিক্ষণ কোর্সটিতে সহকারী পুলিশ সুপার একজন, পুলিশ পরিদর্শক ১৪ জন এবং উপ-পুলিশ পরিদর্শক ২০ জনসহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X