কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৮:৪৮ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

১০ জুনের মধ্যেই বেতন-বোনাস পরিশোধের দাবি

ঈদের আগে পূর্ণ বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। ছবি : কালবেলা
ঈদের আগে পূর্ণ বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। ছবি : কালবেলা

ঈদে স্বস্তি দিতে পোশাক শ্রমিকদের ১০ জুনের মধ্যে পূর্ণ বেতন, বেসিকের সমান বোনাস এবং ওভারটাইমসহ সব পাওনা পরিশোধের জন্য মালিকপক্ষ ও সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। অন্যথায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের আহ্বান জানান তারা।

শনিবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঈদের আগে পূর্ণ বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধের দাবিতে এক সমাবেশে সংগঠনের নেতারা এ আহ্বান জানান।

এর আগে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সভাপ্রধান তাসলিমা আখ্তার, সহসভাপ্রধান অঞ্জন দাস, সাধারণ সম্পাদক বাবুল হোসেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি শ্রমিক অধিকার আন্দোলনের প্রতিবাদ সভায় যোগ দেয়।

গার্মেন্ট শ্রমিক সংহতির নেতারা বলেন, ঈদসহ সব উৎসব শ্রমিকের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার। অথচ প্রতিবার পরিবার-পরিজন নিয়ে ঈদ করার জন্য পোশাক শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করেন। ছুটির দিনে জেনারেল ডিউটি করেও বোনাস ঠিকমতো পান না। প্রতিবার এই সংকট দেখা যায়।

তারা আরও বলেন, একদিকে বেতন-বোনাস নিয়ে তালবাহানা, অন্যদিকে শেষ মুহূর্তে ছুটি দিয়ে শ্রমিকদের ঈদ আনন্দ মাটি করা হয়। শ্রমিকরা পরিবার-পরিজন, সন্তানদের জন্য নতুন কাপড় বিশেষ খাবার কেনার সময়-সুযোগটুকু পান না। তাই এবার শ্রমিকদের ঈদে স্বস্তি দিতে জুনের ১০ তারিখের মধ্যে বেতন, বোনাস, ওভারটাইমসহ সব পাওনা দ্রুত পরিশোধ করার আহ্বান জানান নেতারা।

নেতারা বলেন, ঈদ আসলে পরিবহনে নৈরাজ্য শুরু হয়, ভাড়া দ্বিগুণ-তিনগুণ হয়। শ্রমিকরা তাই জীবনের ঝুঁকি নিয়ে কেউ ট্রাকে, হোন্ডায়, ট্রেনের ছাদে, সিএনজিসহ নানা ঝুঁকিপূর্ণ কায়দায় কম খরচে বাড়িতে যান। সরকারের কাছে পরিবহনের নৈরাজ্য দূর করে ভাড়া নিয়ন্ত্রণ ও নিরাপদ যাতায়াতের জন্য দাবি জানান। এ ছাড়া ন্যায্য ভাড়া ও নিরাপদে শ্রমিকের ঈদে বাড়িতে পৌঁছাবার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কারা জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১০

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১১

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১২

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৩

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৪

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৫

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৬

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৮

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৯

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

২০
X