কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৫:০৭ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে দিল্লি প্রেস ক্লাব সভাপতির বই উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বই তুলে দেন গৌতম লাহিড়ী। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বই তুলে দেন গৌতম লাহিড়ী। ছবি : সংগৃহীত

ভারতের দিল্লিস্থ প্রেস ক্লাব অব ইন্ডিয়া সভাপতি গৌতম লাহিড়ী প্রণীত ‘প্রণব মুখার্জী : রাজনীতির ভেতর বাহির - প্রেক্ষিত বাংলাদেশ’ গবেষণা গ্রন্থটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হয়েছে।

শনিবার (৮ জুন) দিল্লির আইটিসি হোটেলে প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন গৌতম লাহিড়ী।

এবার বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা আল হামরা প্রকাশনী থেকে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল ভারতীয় প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ীর ‘প্রণব মুখার্জী : রাজনীতির ভেতর বাহির : প্রেক্ষিত বাংলাদেশ’ বইটি।

গত ২০ ফেব্রুয়ারি বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন চত্বরে বইটির মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

বইটির প্রকাশক খান মুহাম্মদ মুরসালীন জানান, লেখক গৌতম লাহিড়ী দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত। তিনি ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে বিশ্বের ৬০টিরও বেশি দেশে। বাংলাদেশ সফর করেছেন বহুবার। প্রথম বাঙালি হিসেবে গৌরব অর্জন করেছেন ভারতের জাতীয় প্রেস ক্লাবের তিন তিনবার সভাপতিত্ব করার। ভারতের বিশিষ্ট রাজনৈতিক নেতা প্রণব মুখার্জীর রাজনৈতিক জীবন অতি নিকট থেকে দেখেছেন। বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় সাংবাদিকতা করেন। ভারতের প্রথম সারির টেলিভিশনের বিশেষজ্ঞ। ভাষ্যকার ছিলেন বিবিসি ও ভয়েস অব আমেরিকার। পেয়েছেন ভারতের পার্লামেন্টে বিশিষ্ট সাংবাদিকের মর্যাদা। ছিলেন ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর উপদেষ্টা কমিটির সদস্য।

বইটি মূলত ভারত-বাংলাদেশের দীর্ঘ সম্পর্ক নিয়ে লেখা হয়েছে। বিশেষ করে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টি ফুটে উঠেছে।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহামুদ। সে সময় তিনি বলেন, বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে ক্রান্তিলগ্নে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এবং দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ প্রণব মুখার্জী পাশে ছিলেন। বিশেষ করে প্রণব মুখার্জীর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সম্পর্ক খুবই ভালো ছিল। যে কোনো ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে ছিলেন প্রণব মুখার্জী। ১-১১ এর সময়ও পাশে ছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায়ও তার ভূমিকা ছিল।

রাজনীতি সম্পর্কে যারা আগ্রহী তাদের বিশেষভাবে বইটি পড়ার আহ্বান জানান হাছান মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X