বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৬:৩৬ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
এমপি আনার হত্যা

জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিন্টু

সাইদুল করিম মিন্টু। ছবি : সংগৃহীত
সাইদুল করিম মিন্টু। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা তাকে ডিবি পরিচয়ে নিয়ে যাওয়া হয়।

পুলিশের দায়িত্বশীল একটি সূত্র মিন্টুকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই বিষয়ে ডিবি কর্মকর্তারা কেউ মুখ খুলেননি।

অবশ্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু বলেন, ওই নেতার আটক হওয়ার বিষয়টি শুনেছি।

আজ সকাল পর্যন্ত সাইদুল করিম মিন্টুর ব্যক্তিগত মোবাইল নম্বরটি সক্রিয় থাকলে বিকেলের দিকে তা বন্ধ পাওয়া যায়।

হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার চরমপন্থি নেতা শিমুল ভূঁইয়ার জবানবন্দিতে ঝিনাইদহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার নাম সামনে এসেছে। হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ত থাকার কারণে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে শনিবার গ্রেপ্তার করেছে ডিবি। তার আগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি। সম্পৃক্ততা পাওয়ার পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে এমন কিছু তথ্য পাচ্ছে ডিবি যেটি এই হত্যাকাণ্ডের মোড় ঘুরিয়ে দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১০

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১১

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১২

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৩

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৪

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৫

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৬

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৭

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৮

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৯

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

২০
X