কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১০:২৯ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০১:৩২ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষা ক্যাডারদের নেতৃত্বে মামুন-তানভীর-মোস্তাফিজ

অধ্যাপক মামুন উল হক, মো. তানভীর হাসান ও সৈয়দ মোস্তাফিজুর রহমান লিখন। ছবি : সংগৃহীত
অধ্যাপক মামুন উল হক, মো. তানভীর হাসান ও সৈয়দ মোস্তাফিজুর রহমান লিখন। ছবি : সংগৃহীত

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মামুন উল হক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. তানভীর হাসান। আর অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ মোস্তাফিজুর রহমান লিখন।

নির্বাচন কমিশন সূত্র বলছে, বেসরকারি ফলে তারা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সভাপতি পদে খ প্যানেলের মামুন উল হক ৪ হাজার ৮২০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ প্যানেলের অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী পেয়েছেন ৪ হাজার ৬০৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে গ প্যানেলের তানভীর হাসান ৪ হাজার ৬৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খ প্যানেলের জিয়া আরেফিন আজাদ পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট।

অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গ প্যানেলের সৈয়দ মোস্তাফিজুর রহমান লিখন। তিনি ৪ হাজার ৪০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খ প্যানেলের মো. নাসির উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৬৫৯ ভোট।

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। আশা করছি, আগামীকাল বুধবার সরকারি ফল ঘোষণা করতে পারব।

এই নির্বাচনে তিনটি প্যানেল ও দুজন স্বতন্ত্র প্রার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ক প্যানেলের নেতৃত্বে রয়েছেন রুহুল কাদির-হুমায়রা-কামাল। খ প্যানেলের নেতৃত্বে রয়েছেন মামুন-জিয়া-নাসির। আর গ প্যানেলে ছিলেন শাহেদ-তানভীর-মোস্তাফিজ।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১৩ হাজার ৫৯৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১১ হাজার ৫০০ জন। এর আগে গত রোববার বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া সহসভাপতি পদগুলোর মধ্যে সবচেয়ে বেশি নির্বাচিত হয়েছে খ প্যানেল থেকে। ঢাকা মহানগর (নারী), ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা-নোয়াখালী, রংপুর, খুলনা ও সিলেট সাংগঠনিক বিভাগে এই প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছে। অন্যদিকে গ প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছে ঢাকা মহানগর (পুরুষ), ফরিদপুর, রাজশাহী ও বরিশাল সাংগঠনিক বিভাগে। ক প্যানেল থেকে এখানে কেউ জিততে পারেনি।

যুগ্ম সম্পাদক পদগুলোতেও খ প্যানেলের জয়জয়কার। এখানে ঢাকা মহানগর (পুরুষ), ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট সাংগঠনিক বিভাগে খ প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর (নারী), কুমিল্লা-নোয়াখালী, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে গ প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছে। এখানেও ক প্যানেলের কোনো প্রার্থীর জয় নেই।

সাংগঠনিক সম্পাদক পদে লড়াই হয়েছে সমানে সমানে। দুই প্যানেল থেকেই ৬ জন করে সাংগঠনিক সম্পাদক হয়েছে। এর মধ্যে খ প্যানেল জিতেছে ঢাকা মহানগর (নারী), ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা-নোয়াখালী, রংপুর ও বরিশালে। গ প্যানেল জিতেছে ঢাকা মহানগর (পুরুষ), ঢাকা, ফরিদপুর, রাজশাহী, খুলনা ও সিলেটে।

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। আশা করছি আগামীকাল বুধবার সরকারি ফল ঘোষণা করতে পারব।

তবে সম্পাদক পদগুলোতে একচেটিয়া জিতেছে গ প্যানেলের প্রার্থীরা। প্রচার, দপ্তর, আইন, প্রকাশনা, তথ্য ও গবেষণা, আন্তর্জাতিক, সেমিনার ও সমাজকল্যাণ সম্পাদক পদে এই প্যানেলের প্রার্থীরা জিতেছেন। অন্যদিকে খ প্যানেল থেকে শুধুমাত্র সাংস্কৃতিক সম্পাদক পদে জয় এসেছে।

গ প্যানেলের প্রার্থীরা আরও জিতেছেন সহ-প্রচার, সহ-দপ্তর, সহ-আইন, সহ-তথ্য ও গবেষণা, সহ-সাংস্কৃতিক, সহ-আন্তর্জাতিক, সহ-সেমিনার ও সহ-সমাজকল্যাণ সম্পাদক পদে। অন্যদিকে সহ-অর্থ ও সহ-প্রকাশনা সম্পাদক পদে জিতেছে খ প্যানেলের প্রার্থীরা।

নির্বাহী সদস্য পদে ঢাকা মহানগরে খ ও গ দুই প্যানেলের ৩ জন করে ৬ জন, ঢাকায় খ প্যানেলের ১ জন ও গ প্যানেলের ২ জন, ময়মনসিংহে খ প্যানেলের ১ জন ও গ প্যানেলের ২ জন, ফরিদপুরে খ ও গ প্যানেলের ১ জন করে ২ জন, চট্টগ্রামে খ প্যানেলের ২ জন, কুমিল্লা-নোয়াখালীতে খ প্যানেলের ১ জন ও গ প্যানেলের ২ জন, রাজশাহীতে খ প্যানেলের ৪ জন ও গ প্যানেলের ১ জন, রংপুরে খ প্যানেলের ১ জন ও গ প্যানেলের ২ জন, খুলনায় গ প্যানেলের ৫ জন, বরিশালে খ প্যানেলের ২ জন ও গ প্যানেলের ১ জন এবং সিলেটে গ প্যানেল থেকে দুজন নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X