কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বক্তব্য রাখেন। ছবি : সংগৃহীত
বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বক্তব্য রাখেন। ছবি : সংগৃহীত

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে। এটি হৃদয়কে স্পর্শ করে, মনকে প্রশান্ত করে এবং জীবনের ছোটোখাটো আনন্দগুলোকে আবিষ্কার করতে সাহায্য করে।

শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘আলোর ইশকুল’-এর আবৃত্তি প্রশিক্ষণ কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কবিতা আমাদের ভাবনার দরজা খুলে দেয়, জীবনের অর্থ বোঝায় এবং সুজনশীলতার প্রকাশ ঘটায়। তাই কবিতা মানুষের মনের জন্য এক ধরনের সুর ও আলো, যা জীবনের রঙিন অধ্যায় গড়ে তোলে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন এবং বিশিষ্ট আবৃত্তিকার ও অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়।

অনুষ্ঠানের শুরুতেই বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

১২তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, আবৃত্তি হলো কবিতার অনুভব ও বোধকে শিল্পের রূপে প্রকাশ করার একটি অনন্য মাধ্যম। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা নিশ্চয়ই আপনাদের ভেতরের সৃজনশীলতাকে জাগিয়ে তুলতে পারবেন বলে আশা করি। সকল প্রশিক্ষণার্থীর সাফল্য কামনা করেন।

বিশিষ্ট আবৃত্তিকার ও অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, এই কোর্স শুধু শেখার নয়, ভালোবাসার। এই প্রশিক্ষণের মাধ্যমে আবৃত্তি প্রতি এক ধরনের নেশা তৈরি হয়-যা সুন্দর, শুদ্ধ ও মানবিকতার পথে নিয়ে যায়।

অনুষ্ঠান শেষে আলোর ইশকুল-এর আবৃত্তি সংঘের প্রাক্তন নির্বাচিত শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি পরিবেশনা অনুষ্ঠিত হয়। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে এভারেস্ট জয়ী নিশাত মজুমদারসহ, মাহমুদ রেজিনা খন্দকার, তোফাজ্জেল হোসেন তপু, ফাহমিদা সুলতানা নির্ঝর, নীলা হাসান, মো. ইমরুল হাসান সাইমন, নার্গিস সুলতানা, ইসরাত মেরিন ও হাসান সালেহ্ জয় কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে ১২তম ব্যাচের প্রশিক্ষণার্থীরা ছাড়াও বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন সংঘের সদস্যবৃন্দ, শুভার্থী, সাংবাদিক, প্রশিক্ষক এবং আগ্রহী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি সংঘের সমন্বয়ক মো. জাহিদুল হাসান এবং সার্বিক সমন্বয়ে ছিলেন ‘আলোর ইশকুল’-এর সমন্বয়ক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১০

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১১

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১২

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৩

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৪

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৫

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৬

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৭

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৮

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৯

১১ রানে হারল বাংলাদেশ

২০
X