কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ১০:৪৪ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী 

জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত ‌আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত ‌আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক ও জনবহুল দেশ। এত বড় ভূখণ্ড, এত প্রদেশ, এত রকমের ধর্ম-বর্ণ-ভাষাভাষীদের নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা দেশ যে তাদের গণতান্ত্রিক যাত্রা ধরে রাখতে পেরেছে, তার কৃতিত্ব ভারতের প্রথিতযশা রাজনীতিবিদ ও সাধারণ ভোটারদের।

বুধবার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত ‌‘বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচন এবং বাংলাদেশ ও উন্নয়নশীল দেশসমূহের গণতান্ত্রিক ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের গৌরবোজ্জ্বল ভূমিকা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। শুধু সীমান্তে, শরণার্থী শিবিরে বা রণাঙ্গনেই নয়, কূটনৈতিক অঙ্গন ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভারত সরকার এবং ভারতীয় জনগণের ভূমিকা ও অবদান আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায় নানাভাবে জড়িয়ে রয়েছে।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের অবদান কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের প্রায় এক কোটি মানুষকে ভারত যেমন আশ্রয়-খাদ্য-রসদসহ সবরকম সহায়তা দিয়েছে, তেমনি হাজার হাজার ভারতীয় সৈন্য এ দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। সে কারণে আমাদের দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত গভীর।

সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ- ভারত সম্প্রীতি পরিষদের সভাপতি ড. ফজলে আলী, সাধারণ সম্পাদক মমতাজ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক অভিজিৎ বনিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১০

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১১

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১২

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৩

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৪

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৫

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৬

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৭

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৮

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৯

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

২০
X