কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ১১:২১ এএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।‌ ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।‌ ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেন।

রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আজ সকাল সাড়ে ৭টায় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন।

বাংলাদেশের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতারা, সংসদ সদস্য এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন।

ঈদের নামাজ পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।

বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণ তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এ ছাড়াও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেশ ও জনগণের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ ছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম রাতে শাহাদাত বরণকারী সব শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ফিলিস্তিনের জনগণের শান্তি ও কল্যাণের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়।

নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহে নারীদের ঈদের নামাজ আদায়ের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়। এর আগে নামাজের মাঠে ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে পৌঁছালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে গেল ‘জিনের বাদশা’

১০

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

১১

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

১২

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

১৩

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১৪

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১৫

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১৬

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১৭

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

২০
X