বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০১:০৬ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ১০০ বৈঠকের তথ্য নিয়ে ব্রাসেলসে ফিরলো ইইউ দল

ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ছবি: সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ছবি: সংগৃহীত

দুই সপ্তাহ ধরে বাংলাদেশের নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে প্রায় ১০০টি বৈঠক করে রোববার ব্রাসেলস ফিরে গেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।

সরকারের সংবিধান মেনে নির্বাচন করা ও বিএনপিসহ সমমনাদের এই সরকারের অধীনে নির্বাচন না করার অনড় অবস্থানসহ নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, আন্তর্জাতিক সম্প্রদায়, নাগরিক সমাজ ও গণমাধ্যমসহ নির্বাচন সংশ্লিষ্টদের মতামত ও তথ্য নিয়ে দলটি ঢাকা ছেড়েছে।

বাংলাদেশের আগামী নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা, সেটি পর্যালোচনা করে দেখতে ইইউ’র নির্বাচন বিশেষজ্ঞ হিল্লেরি রিকোর্ডোর নেতৃত্বে ৬ সদস্যের এই প্রতিনিধি দল ৯-২৩ জুলাই বাংলাদেশ সফর করে। তাদের সফরের অভিজ্ঞতার আলোকে তারা ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেলের কাছে একটি প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে ইইউ বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যবেক্ষক পাঠাবে কি-না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইইউ প্রতিনিধিরা এ দেশে ১০০ বৈঠকে আগামী নির্বাচন বিষয়ে অনেকগুলো প্রশ্নের জবাব খুঁজেছেন।

বাংলাদেশে যাদের সঙ্গে এই প্রতিনিধিদলের আলোচনা হয়েছে, তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে যে, এই দলটি জানার চেষ্টা করেছে আগামী জাতীয় নির্বাচন কেমন হতে পারে, সেই সময়ের পরিবেশ নিয়ে ধারণা নেয়ার চেষ্টা করেছেন। ভোটের সময় নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের ভূমিকা কেমন হবে এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে অবস্থানও জানার চেষ্টা করেছেন তারা। ইইউ দলটি নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনের সময় সহিংসতা, নির্বাচন কমিশনের সক্ষমতা, ভোটার তালিকা, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, গণমাধ্যমের স্বাধীনতা ও ডিজিটাল নিরাপত্তা আইন, ভোটের সময় আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের সমস্যা, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, মানবাধিকার পরিস্থিতিসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকগুলোতে তথ্য নিয়েছেন।

এদিকে ইইউ’র দলটি বাংলাদেশে অবস্থানকালেই আগামী নির্বাচনের পর্যবেক্ষক দলের জন্য একটি অফিস খুঁজছে ঢাকার ইইউ অফিস। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও ব্রাসেলস থেকে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত এলে দ্রুত যেন অফিস নেওয়া যায়, সে জন্য আগেভাগেই অফিস খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ইইউ’র রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X