কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০১:২৭ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আজ বাংলাদেশে আসছেন ইইউ’র বিশেষ প্রতিনিধি 

ইইউ মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। ছবি: সংগৃহীত
ইইউ মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর আজ সোমবার (২৪ জুলাই) সকালে এক সপ্তাহের সফরে বাংলাদেশ আসছেন।

তার সফরে রোহিঙ্গা, মানবাধিকার ও শ্রম ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বাংলাদেশে ইমন গিলমোরের এটি দ্বিতীয় সফর। এর আগে ২০১৯ সালের জুনে তিনি প্রথমবারের মতো বাংলাদেশ আসেন। ওই সফর শেষে গিলমোর বাংলাদেশে শ্রম অধিকারসহ মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা বলেছিলেন।

গিলমোর ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ছিলেন। তার সময়ে আয়ারল্যান্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেইলআউট থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছিল।

এদিকে ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা ছাড়ার পরদিনই ইমন গিলমোর আসছেন। ফলে এ সফর নিয়ে কৌতূহল রয়েছে রাজনীতি ও নির্বাচন সংশ্লিষ্টদের।

তবে চার্লস হোয়াইটলি জানান, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইইউ’র এই বিশেষ প্রতিনিধি বাংলাদেশে আসছেন। সফরকালে তিনি বাংলাদেশে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে দু’দিনের জন্য কক্সবাজার যাবেন।

সরকার ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে মানবাধিকার ও শ্রম ইস্যুতের কথা বলবেন। এ ছাড়াও তিনি সফরকালে ডিজিটাল নিরাপত্তা আইনে সরাসরি ক্ষতিগ্রস্তদের সঙ্গেও বৈঠক করবেন।

উল্লেখ্য, গত মে মাসে ব্রাসেলস সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ইইউ’র সঙ্গে একাধিক বৈঠক করেন। সেসব বৈঠকে গিলমোরও ছিলেন। সেসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গিলমোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

১০

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

১১

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

১২

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

১৩

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

১৪

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

১৫

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

১৬

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

১৭

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

১৮

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১৯

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

২০
X