কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০২:১৫ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নোবেল পুরস্কারে আমার আকাঙ্ক্ষা নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নোবেলের বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকে। ড. মুহাম্মদ ইউনূসের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া নিয়ে কোনো ঈর্ষা নেই। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পর অনেক নোবেলজয়ী আমার জন্য প্রস্তাব দিয়েছিলেন। আমার নোবেলের কোনো আকাঙ্ক্ষা নেই।

মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টার দিকে গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস যে কর ফাঁকি দিয়েছেন, তা আদালতে প্রমাণিত। যারা তার পক্ষে নানা কথা বলছেন তাদের কাছে জানতে চাই, কর ফাঁকি দিলে কী ব্যবস্থা নেওয়া হয়?

গণমাধ্যমে ড. ইউনূসকে নিয়ে বিভিন্ন সংবাদের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, তিনি চাইলে ডিবেটে আসতে পারেন। এক্ষেত্রে ডক্টর ইউনুসের পক্ষ অবলম্বনকারী দেশ আমেরিকায় যেভাবে ডিবেট হয় সেভাবেই ডিবেট হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সরকারপ্রধান বলেন, ড. ইউনূস রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন। কিন্তু তিনি দল গঠন করতে পারেনি। তিনি যদি গ্রামের মানুষকে এত কিছুই দিয়ে থাকেন, তাহলে তো সেই মানুষগুলো ঝাঁপিয়ে পড়ার কথা। কই, কেউ তো ঝাঁপিয়ে পড়েনি।

তিনি বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে সরকার মামলা করেনি। বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না।

শেখ হাসিনা বলেন, পুরস্কার নিয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। এর জন্য লবিস্ট নিয়োগ করার টাকাও নেই আমার। তবে হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পর অনেক নোবেলজয়ী আমার জন্য প্রস্তাব দিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X