কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

এআই ব্যবহারে গাইডলাইনের দাবি মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কৃত্তিম বুধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্রে গাইডলাইন বা নীতিমালা জরুরি বলে দাবি করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে, এআই বিষয়ে গাইডলাইন থাকলে বাংলাদেশে মানুষের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা হ্রাস পাবে।

সোমবার (২৪ জুলাই) সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান।

মহিউদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তির বিশ্বে কেউ কেউ একে আশীর্বাদ বললেও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং প্রযুক্তি গবেষকদের কেউ কেউ বলছেন সারা বিশ্বে এআই ব্যবহারের ফলে ৩০ কোটি অদক্ষ শ্রমিক কর্মসংস্থান হারাবে।

আইএলও এর হিসাব বলছে, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের ‘তৈরি পোশাক, আসবাবপত্র তৈরি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটন ও চামড়াশিল্প’ এই পাঁচটি খাতে প্রায় ৫৪ লাখ মানুষ কাজ হারাবে। শুধু শ্রমঘন তৈরি পোশাক শিল্পের ৬০ শতাংশ শ্রমিক কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি কারণে বেকার হয়ে পড়বে।

কৃষি ক্ষেত্রে এই হার হবে অন্তত ৪০ শতাংশ। আবার কেউ কেউ মনে করে কৃত্তিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে অবিকল রাষ্ট্রের শীর্ষ স্থানীয় ব্যক্তিদের বা শীর্ষ রাজনীতিবিদ অথবা কোনো বিশিষ্ট নাগরিকের অবিকল অবয়ব সৃষ্টি করে দেশে নাশকতা সৃষ্টি করতে পারে। এজন্য এআই নিয়ে একটি গাইডলাইন থাকা জরুরি।

মহিউদ্দিন আহমেদ আরও বলেন, ধরা যাক শ্রমিক অসন্তোষের কারণে শিল্প প্রতিষ্ঠানগুলো পূর্ব ঘোষণা ছাড়াই কিংবা তার শ্রমিকদের প্রযুক্তিবান্ধব প্রশিক্ষণ না দিয়ে কৃত্তিম বুদ্ধিমত্তার মাধ্যমে উৎপাদন শুরু করল। ফলে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়ল। কিন্তু যদি একটি গাইডলাইনে নির্দেশনা থাকতো যে এআই শুরুর পূর্বে তাকে অবশ্যই অনুমোদন এবং তার শ্রমিকদের কৃত্তিম বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার সক্ষমতা তৈরি করবেন। তাহলে কৃত্তিম বুদ্ধিমত্তার মাধ্যমে একদিকে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাশাপাশি দক্ষ প্রযুক্তিবান্ধব শ্রমিক তৈরি হতো।

তিনি আরও বলেন, এআই নিজে পরিচালিত হতে পারে না, সে কেবল তথ্য গ্রহণের মাধ্যমে কাজ করে থাকে এবং সেই কাজটি মানুষ দ্বারাই পরিচালিত হয়। তাই প্রত্যেকটি প্রতিষ্ঠানে এবং শিল্প কারখানায় দক্ষ প্রযুক্তিবান্ধব শ্রমিক গড়ে তোলার পাশাপাশি কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়ন করা আবশ্যক বলে আমরা মনে করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X