কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৪:২৭ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা জেলার দোহারে ৫৭ শতাংশ মানুষ অন্যের ওপর নির্ভরশীল 

জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে কথা বলেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান। ছবি : কালবেলা
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে কথা বলেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান। ছবি : কালবেলা

ঢাকা জেলার উপজেলাসমূহের মধ্যে দোহারে সবচেয়ে বেশি মানুষ অন্যের ওপর নির্ভরশীল। যা অনুপাতে ৫৭ দশমিক ৮৪ শতাংশ। তবে জেলার সাভারে এ অনুপাত সর্বনিম্ন। এখানে নির্ভরশীলতার অনুপাত ৩৩ দশমিক শূন্য পাঁচ শতাংশ।

বৃহস্পতিবার (২৭ জুন) জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

এ অনুষ্ঠানে ঢাকা জেলার পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক শেলহ তানভীর আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

জনশুমারিতে উঠে এসেছে, জেলায় কাজে নিয়োজিত মোট জনসংখ্যার মধ্যে নারীর তুলনায় পুরুষের হার অনেক বেশি। একইভাবে, বর্তমানে যারা কাজ খুঁজছে তাদের মধ্যেও নারীর চেয়ে পুরুষের হার উল্লেখযোগ্য পরিমাণে বেশি। জেলায় কাজে নিয়োজিত জনগোষ্ঠীর মধ্যে ৬২ দশমিক ৭৪ শতাংশ সেবাখাতে, ৩২ দশমিক ৬১ শতাংশ শিল্পখাতে ও ৪ দশমিক ৬৫ শতাংশ কৃষিখাতে কর্মরত রয়েছে।

জেলার ১৫ ও তদূর্ধ্ব বয়সী জনসংখ্যা যাদের নিজস্ব ব্যবহারের মোবাইল ফোন রয়েছে তাদের মধ্যে পুরুষের হার নারীর তুলনায় অনেক বেশি। জেলার ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী জনসংখ্যা যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের মধ্যে পুরুষের হার নারীর তুলনায় অনেক বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X