কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১০:২১ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১২:৪৮ এএম
অনলাইন সংস্করণ

অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুলিশের সঙ্গে বৈঠকের পর দাবি পূরণের আশ্বাস এবং ডেঙ্গু পরিস্থিতির কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে ডাকা ধর্মঘট স্থগিত করেছেন অ্যাম্বুলেন্স মালিকরা।

সোমবার (২৪ জুলাই) রাতে পুলিশের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেন অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতারা।

অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা বৈঠক শেষে রাতে সংবাদমাধ্যমকে বলেন, আমরা পুলিশের সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদের বলেছেন ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, এই অবস্থায় ধর্মঘট করলে রোগীরা বিপদে পড়বেন।

আর কোনো কারণ ছাড়া অ্যাম্বুলেন্স চালকদের হয়রানি করা হবে না, মামলা দেওয়া হবে না- এমন আশ্বাসও তারা দিয়েছেন। তাই বর্তমান পরিস্থিতিতে রোগীদের কথা বিবেচনায় নিয়ে আমরা ধর্মঘট আপাতত স্থগিত করছি, বলেন তিনি।

ধর্মঘট স্থগিতের কথা জানিয়ে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) আতিকুর রহমানের সঙ্গে তাদের ‘যথাযথ’ আলোচনা হয়।

আলোচনায় আমাদের আশ্বস্ত করা হয়েছে যে, নীতিমালা না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো অ্যাম্বুলেন্সকে ট্যাক্স-টোকেন ফিটনেট ও কাগজ সংক্রান্ত বিষয়ে কোনো মামলা-মোকদ্দমায় পড়তে হবে না।

এর আগে সোমবার (২৪ জুলাই) রাত ১২টা থেকে অ্যাম্বুলেন্স করমুক্ত করা, তা পরিচালনায় জাতীয় নীতিমালা তৈরিসহ ছয় দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়োডাটায় এখনও ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১০

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১১

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১২

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১৩

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৪

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৫

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৭

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৮

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৯

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

২০
X