নূরে আলম সিদ্দিকী
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

তুচ্ছ ঘটনায় এভাবেও তিনজনকে পিটিয়ে মেরে ফেলা যায়?

কুমিল্লার মুরাদনরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
কুমিল্লার মুরাদনরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনা শুধু মর্মান্তিক নয়, এটি আমাদের নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলে। এলাকাবাসীর কয়েকজনের ভাষ্যমতে, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করেই এটি সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টায় দিকে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী পরিবারের প্রতি প্রতিপক্ষের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। অনেকেই অভিযোগ তুলেছেন, পরিবারটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এলাকায় ছিল তাদের অনেক প্রভাব। সেই ক্ষোভ ও সম্প্রতি মোবাইল চুরির ঘটনা দুইয়ে মিলে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তবে প্রশ্ন ওঠে—একটি মোবাইল ফোনের মূল্য কি মানুষের জীবনের থেকে বেশি?

জমি নিয়ে দ্বন্দ্ব, খেলা নিয়ে দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় ঝরে যাচ্ছে একের পর এক প্রাণ। যেটা নিয়ে দ্বন্দ্ব সেগুলো ফেরত এলেও ঝরে যাওয়া জীবন আর কখনোই ফেরত আসে না। ভুক্তভোগী পরিবার বয়ে বেড়ায় দুঃসহ স্মৃতি।

ঘটনার পর অভিযুক্তরা আটক হন, মামলা ও বিচারের সম্মুখীনও হন; কিন্তু তাতেই থেমে থাকে না এসব অপরাধ। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রতিনিয়তই ঘটে চলেছে এসব ঘটনা। আমরা কখনোই ভাবি না মুরাদনগরে হত্যাকাণ্ডের শিকার রাসেলের দুই বছর বয়সী বাচ্চার মতো এমন অসংখ্য বাচ্চাকে তুচ্ছ ঘটনায় এতিম করে দিচ্ছি।

এসব ঘটনা আমাদের আইনশৃঙ্খলার দিকেই তীর ছোড়ে না, আমাদের নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের চিত্রও তুলে ধরে। যখন একটি সম্প্রদায় নিজের হাতে বিচার করার সিদ্ধান্ত নেয়, তখন তা শুধু আইনের শাসনের প্রতি অবমাননাই নয়, মানবাধিকারের চরম লঙ্ঘনও।

এ ধরনের ঘটনায় কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয়। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে যে, পিটিয়ে মেরে ফেলা কোনো সমাধান নয়। এই বার্তা পৌঁছে দেওয়া দরকার যে, প্রত্যেক মানুষের জীবনের মূল্য অপরিসীম এবং সামান্য ঘটনায় হত্যার মাধ্যমে এর বিচার সম্ভব নয়।

মুরাদনগরের এ ঘটনা আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা হিংস্রতা এবং অসহিষ্ণুতার প্রতিফলন। আমাদের প্রয়োজন এমন একটি সমাজ, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতি বিরাজ করবে এবং কোনো তুচ্ছ ঘটনা কারও জীবন কেড়ে নেবে না।

যদিও মুরাদনগরের এ ঘটনার তদন্ত এখনো চলমান। এ ঘটনায় এখনো কোনো দোষীকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। যদি প্রমাণ হয়েই থাকে ওই পরিবার দোষী, তাহলে তাদের আইনের মাধ্যমে শাস্তি দেওয়া যেত। যদি আইন নিজেরাই নিজেদের হাতে তুলে নেওয়া হয় তবে এই নৈতিক অবক্ষয় আরও বাড়তে থাকবে। সমাজের স্বাভাবিক স্থিতিশীলতা থমকে যাবে।

তুচ্ছ ঘটনায় হত্যার মতো ঘটনা শুধু একটি সমস্যা নয়, এটি আমাদের সমাজের গভীরতর সংকটের প্রতিফলন। এর সমাধানে শিক্ষা, আইন, এবং সামাজিক সংস্কারের পাশাপাশি প্রত্যেক ব্যক্তির সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১২

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৪

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৫

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৬

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৭

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৮

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৯

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

২০
X