রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০১:৫১ এএম
অনলাইন সংস্করণ
বাঙলা কলেজে হামলা

আসামির তালিকায় বিএনপির ২ মৃত নেতা

বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে বাঙলা কলেজের সামনে সংঘর্ষ। ছবি : সংগৃহীত
বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে বাঙলা কলেজের সামনে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

দেড় বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান শ্রমিক দলের নেতা আবদুল জব্বার হাওলাদার। আর ৮ মাস আগে একই রোগে আক্রান্ত হয়ে মারা যান ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সুমন। তবে সম্প্রতি তাদের দুজনের নামে মামলা করেছে রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজ কর্তৃপক্ষ। এজাহারে বলা হচ্ছে, বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে বাঙলা কলেজে হামলা ও ভাঙচুর করেছেন তারা।

আবদুল জব্বার ছিলেন মিরপুরের দারুস সালাম থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। আর শফিকুল ইসলাম ছিলেন সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি। তাদের বিরুদ্ধে অভিযোগ, ১৮ জুলাই বিএনপির পদযাত্রার কর্মসূচিতে অংশ নিয়ে বাঙলা কলেজে হামলা করেন তারা। সেসময় কলেজের গেট-ভবনে ভাঙচুর চালিয়েছেন এবং বাইসাইকেল পুড়িয়েছেন এই দুই নেতা।

গত ১৯ জুলাই মিরপুরের দারুস সালাম থানায় মামলা করেন সরকারি বাঙলা কলেজের অফিস সহকারী মাহিদুর রহমান। এতে ১০৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আসামির তালিকায় আছেন আরও ৫০০ জন। এর মধ্যে আবদুল জব্বারকে ২ নম্বর আসামি এবং শফিকুল ইসলামকে ৭৩ নম্বর আসামি করা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী মাহিদুর রহমান বলছেন, কলেজ কর্তৃপক্ষ হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের প্রাথমিকভাবে চিহ্নিত করেছে। সেই অনুযায়ী মামলায় আসামিদের নাম দেওয়া হয়েছে। এখন পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।

এ বিষয়ে দারুস সালাম থানার ওসি শেখ আমিনুল বাশার বলেন, সরকারি বাঙলা কলেজ কর্তৃপক্ষের হয়ে বাদী মামলা করেছেন। কীভাবে মারা যাওয়া দুজনকে আসামি করা হয়েছে, সেই বিষয়ে বাদীকে প্রশ্নও করা হয়েছিল। বিষয়টি আদালতকেও অবহিত করা হয়েছে।

গত ১৮ জুলাই বিএনপির পদযাত্রা কর্মসূচির সময় মিরপুরে সরকারি বাঙলা কলেজে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আরও একটি মামলা করেন ছাত্রলীগ নেতা রুবেল হোসেন। ওই মামলায় ১২০ জনকে এজাহারনামীয় এবং আরও ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলা দুটির এজাহার বিশ্লেষণ করে দেখা যায়, আসামিরা বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দারুসসালাম, শাহ আলী, মিরপুর, পল্লবী, রূপনগর ও কাফরুলের থানা ও ওয়ার্ড কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১২

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৩

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৪

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৫

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৬

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৭

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৮

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৯

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

২০
X