কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কম্বোডিয়ার ওপর নিষেধাজ্ঞার সংবাদ দেখে অনেকে আনন্দিত: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

কম্বোডিয়ায় নির্বাচনের পর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই আন্তর্জাতিক সংবাদ দেখে অনেকে আনন্দিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন : সীমান্ত দিয়ে অস্ত্র আনছে বিএনপি : কাদের

ওবায়দুল কাদের বলেন, একটি আন্তর্জাতিক সংবাদ দেখে অনেকে আনন্দিত, কম্বোডিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কম্বোডিয়ায় বিরোধী দল অংশ নেয়নি, সে জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখানে বিরোধী দল অংশ না নিলে কার অপরাধ? এতদিন যার মুখ-চোখ শুকিয়ে গিয়েছিল, এখন আবার গলায় পানি এসেছে। ফখরুলের গলায় এখন অনেক পানি। দেখতে মনে হয় অনেক ভালো মানুষ, অথচ মুখে এত বিষ!

এ সময় সেতুমন্ত্রী বলেন, খবর পাচ্ছি, সীমান্ত থেকে অস্ত্র কিনছে তারা (বিএনপি)। চাঁপাইনবাবগঞ্জ তাদের অস্ত্র সরবরাহের একটি ঘাঁটি। আগ্নেয়াস্ত্র এনে তারা মজুত করছে। তারা জানে, গণশক্তি জনশক্তি নয়। তারা মনে করে, অস্ত্রশক্তি হলো আসল শক্তি। যারা অস্ত্র দিয়ে ক্ষমতায় আসে, তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয় বলেও জানান তিনি।

আরও পড়ুন : ২০০৬ সালে ভুয়া ভোটারের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করে বিএনপি-জামায়াত : জয়

ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান বলেন আর এরশাদ বলেন, খালেদা জিয়া তাদেরই উত্তরাধিকার। তাদেরই লিগ্যাসি। তাদের জনগণের ওপর আস্থা নেই। তারা জানে, নির্বাচনের রেজাল্ট কী হবে।

তিনি আরও বলেন, আমরা চাই, সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু একটা নির্বাচন। জাতির কাছে এটা আমাদের প্রতিশ্রুতি। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন তো স্বাধীন করেছি। শেখ হাসিনার কারণে নির্বাচনব্যবস্থা আজকে প্রধানমন্ত্রীর অফিসের অধীনে সাব-অফিস নয়, নির্বাচন অফিস এখন একটা স্বাধীন অফিস। স্বাধীন নির্বাচনের জন্য পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে। এই একটি বিষয়ে ২০০৯-পূর্ববর্তী এবং ২০০৯-পরবর্তী অবস্থাকে মিলিয়ে দেখতে হবে। নির্বাচনব্যবস্থায় কারচুপি, জালিয়াতির কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১০

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১১

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১২

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৩

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৬

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৭

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৮

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৯

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

২০
X