মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৮:০৯ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে খালেদা জিয়া

খালেদা জিয়া। পুরোনো ছবি
খালেদা জিয়া। পুরোনো ছবি

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধান ও নিবিড় পর্যবেক্ষণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় কালবেলাকে বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থা প্রকৃতপক্ষে ভালো না। তার শারীরিক অবস্থা এই ভালো তো এই খারাপ। এককথায় ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করাটা আনপ্রেডিক্টেবল। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ম্যাডামকে কেবিনে রেখেই টাইম টু টাইম বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ওষুধপত্র দিচ্ছেন।

প্রসঙ্গত, হঠাৎ অসুস্থ বোধ করায় গত ৮ জুলাই ভোরে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেদিন ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, অসুস্থ বোধ করায় ভোর রাত সোয়া ৪টার দিকে ম্যাডামকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন কেবিনে চিকিৎসাধীন আছেন। এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত আছেন।

এর আগে গত ২২ জুন গভীর রাতে ‘হঠাৎ অসুস্থ’ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরদিন তার হৃৎপিণ্ডে পেস-মেকার সফলভাবে বসানো হয়। দুদিন সিসিইউতে থাকার পর মেডিকেল বোর্ড সিসিইউর সব সুবিধা নিয়ে কেবিনে কয়েকদিন থেকে গত ২ জুলাই এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফেরেন বিএনপি চেয়ারপারসন।

এর আগে গতবছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচার করা হয়। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১০

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১১

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১২

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৩

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৫

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৬

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৭

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৮

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৯

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

২০
X