কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১০:৪৬ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জামিন পেলেন মহানগর যুবদল নেতা নয়ন

রবিউল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত
রবিউল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানার এক মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

মঙ্গলবার (৯ জুলাই) ঢাকার বিজ্ঞ বিচারিক আদালত তার এ জামিন মঞ্জুর করেন। এর আগে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন প্রার্থনা করেন নয়ন।

আদালতে নয়নের পক্ষে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল, অ্যাডভোকেট মেহেদী হাসান জুয়েলসহ বেশ কয়েকজন আইনজীবী।

নয়নের আইনজীবী অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল কালবেলাকে বলেন, ২০১৩ সালে রাজধানীর কলাবাগান থানায় রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২০২৩ সালের ১০ ডিসেম্বর নয়নের বিরুদ্ধে কারাদণ্ডের রায় প্রদান করেন আদালত। সেই মামলায় আজ (মঙ্গলবার) নয়ন ঢাকার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

তিনি জানান, বিজ্ঞ বিচারিক আদালতের এই আদেশের ফলে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে আর কোনো সাজা পরোয়ানা থাকল না।

রবিউল ইসলাম নয়ন ২০২৩ সালের ২৮ অক্টোবর পরবর্তীতে দায়েরকৃত সকল মামলায় ইতোপূর্বে হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন বলে জানান অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১০

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১১

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১২

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৩

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৪

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৫

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৬

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৭

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৮

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৯

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

২০
X