কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্রামে থাকতে হবে মির্জা ফখরুলকে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এর আগে গত বুধবার হৃদরোগের সমস্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তিনি।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে ভর্তির পর মির্জা ফখরুলের হার্টের এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রামের রিপোর্ট ভালো আসে। একরাত হাসপাতালে থেকে বৃহস্পতিবার সকালে বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। রোববারও তার এনজিওম গ্রাম করা হয়েছে। রিপোর্ট ভালো। তবে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন মির্জা ফখরুল।

এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও খালেদা জিয়া এখনো সিসিইউ সংবলিত কেবিনে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন রোববার বিকেলে কালবেলাকে এ তথ্য জানান।

তিনি জানান, মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ম্যাডামের (খালেদা জিয়া) চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ড বিদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে নেত্রীর শারীরিক অবস্থার উন্নতি-অবনতি সব পর্যালোচনা করেই চিকিৎসা দিচ্ছেন। তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা চলছে। মেডিকেল বোর্ডের সদস্যরা এখন দিনে দুই দফা বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং সার্বক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

এদিকে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। নতুনভাবে দুই একদিনের মধ্যে আবারও কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। এ বিষয়ে আগামীকাল সোমবার রাতে দলের নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচি চূড়ান্ত হতে পারে বলে সূত্র জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X