কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০১:৪৭ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

১২ দলে যোগ দিল ড. নূরুল আমিন বেপারীর বিকল্প ধারা

১২ দলীয় জোটের লোগো। ছবি : সংগৃহীত
১২ দলীয় জোটের লোগো। ছবি : সংগৃহীত

বিএনপির সঙ্গে চলমান যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ১২ দলীয় জোটে যোগ দিয়েছেন অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী ও শাহ মোহাম্মদ বাদলের নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ। ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সর্বসম্মত সিদ্ধান্তে বিকল্পধারা বাংলাদেশকে ১২ দলীয় জোটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।

এ ছাড়া ফিরোজ মাহমুদ লিটন ও আহমেদুর রহমানের নেতৃত্বাধীন প্রগতিশীল ন্যাশনালিস্ট পার্টি (পিএনপি) এবং মাস্টার এম এ মান্নান ও ইমরুল কায়েসের নেতৃত্বাধীন নয়া গণতান্ত্রিক পার্টি (এনডিপি) ১২ দলীয় জোটে যোগ দিয়েছে।

সোমবার (১৫ জুলাই) ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকল্পধারা বাংলাদেশ, প্রগতিশীল ন্যাশনাল পার্টি ও নয়া গণতান্ত্রিক পার্টির যোগদানকে স্বাগত জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান (জাফর) মোস্তফা জামাল হায়দার।

মোস্তফা জামাল বলেন, দেশের এই চরম ক্লান্তিলগ্নে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিকল্পধারা বাংলাদেশ, প্রগতিশীল ন্যাশনালিস্ট পার্টি ও নয়া গণতান্ত্রিক পার্টির এই যোগদান চলমান আন্দোলনকে আরও শানিত ও বেগবান করবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই যোগদানের মাধ্যমে এবং সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে অচিরেই আন্দোলনের বিজয় সুনিশ্চিত হবে।

বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী বলেন, বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির নেতৃত্বাধীন সব কর্মসূচিতে অংশগ্রহণ করে জনগণের অধিকার আদায়ে রাজপথে সচেষ্ট থাকব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১১

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৩

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৪

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৫

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৬

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৮

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৯

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

২০
X