কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি ছাত্রদলের

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা

বৈষম্যমূলক কোটাব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল এ দাবি জানায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এবং উক্ত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, যোগ্য ও মেধাবী শিক্ষার্থীরা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হলে শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী হবে না বুঝতে পেরেই আদালতকে ব্যবহার করে পুনরায় কোটা ব্যবস্থা ফিরিয়ে এনেছে, যাতে দলীয় লোকদের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে প্রশাসনে পুনর্বাসন করতে পারে।

নেতারা বলেন, নির্দলীয় নেতৃত্বে দলমত নির্বিশেষে দেশপ্রেমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল পুনরায় পূর্ণ সংহতি ঘোষণা করছে। তারা আন্দোলনরত সব শিক্ষার্থীকে মেধাবিরোধী কোটা ব্যবস্থার মূল উৎস সমূলে ধ্বংস করতে লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা, লুটপাট-দুর্নীতি ও লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামেও সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X