কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০১:১০ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি কার্যালয় থেকে ১০০ ককটেল উদ্ধার

অভিযান শেষে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে কথা বলেন ডিবি প্রধান হারুন-অর-রশিদ। ছবি : কালবেলা
অভিযান শেষে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে কথা বলেন ডিবি প্রধান হারুন-অর-রশিদ। ছবি : কালবেলা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একশটির বেশি ককটেল ও বাঁশের লাঠি এবং অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানান ডিবি প্রধান হারুন-অর-রশীদ।

অভিযান শেষে ডিবি প্রধান বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে একশটির ওপরে আমরা ককটেল পেয়েছি। পাঁচ থেকে ছয় বোতল পেট্রোল পেয়েছি, দুই-তিনটি রুমে পাঁচশ লাঠি ছিল, সাতটা দেশি-বিদেশি অস্ত্র ছিল। ছাত্রদল ও অঙ্গসংগঠনের সাতজনকে গ্রেপ্তার করেছি। অনেকে দৌড়ে পালিয়ে গেছেন। আটকদের মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও ছিল।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, রেলের স্লিপার খুলে ফেলছে, মেট্রোরেল বন্ধ করে দিচ্ছে। গোয়েন্দা পুলিশ অবজারভেশনে জানতে পেরেছে যে, কেউ কেউ আন্দোলনকারীদের লাঠি দিয়ে, এমনকি অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X