কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৭:১৬ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৭:২০ এএম
অনলাইন সংস্করণ

কোটা সংস্কারের আন্দোলনের নামে নাশকতা চলবে না : সোলায়মান সেলিম

কোতোয়ালি, বংশাল, লালবাগ, চকবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন সোলায়মান সেলিম। ছবি : কালবেলা
কোতোয়ালি, বংশাল, লালবাগ, চকবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন সোলায়মান সেলিম। ছবি : কালবেলা

কোটা সংস্কারের আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা চলবে না। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানা চক্রান্তে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য সোলায়মান সেলিম।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টা থেকে মধ্য রাত পর্যন্ত কোতোয়ালি, বংশাল, লালবাগ, চকবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও মহড়া শেষে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সোলায়মান সেলিম বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি কোমলমতি শিক্ষার্থীদের সামনে রেখে কোটা সংস্কারের আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে সেটাকে স্তব্ধ করে দিয়ে তাদের স্বার্থ হাসিল করতে চায়। আমরা যারা এ দেশকে ভালোবাসি, এদেশের নাগরিক তারা কোনো ক্রমেই তাদের এই চক্রান্তকে সফল হতে দিতে পারি না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব।

তিনি বলেন, বাংলাদেশের শান্তি উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার লক্ষ্যে পুরান ঢাকাবাসী ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।

এই কর্মসূচিতে আওয়ামী লীগের তৃণমূলের হাজারো নেতাকর্মী অংশ নেন। তারা ‘জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়; ডাক দিয়েছেন সোলেমান ভাই ঘরে থাকার সময় নাই; একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’- বিভিন্ন স্লোগান দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১০

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১১

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১২

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৩

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৪

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৫

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৬

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৭

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৮

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৯

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

২০
X